ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়া অভিনেত্রী মেধা শঙ্করকে ঘিরে এবার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় কৌতুকশিল্পী সময় রায়নার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এর মধ্যেই চলতি বছরের ডিসেম্বরেই তাদের বিয়ে হতে পারে বলে দাবি ছড়িয়েছে।
 
সম্প্রতি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট ২’-এর একটি পর্বে সময় রায়নার সঙ্গে উপস্থিত ছিলেন মেধা শঙ্কর। সেখানে বন্ধুত্ব নিয়ে আলোচনার সময় মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন সময়। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।
 
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেধাই নাকি সময়ের বিশেষ মানুষ। এমনকি ডিসেম্বর মাসে তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও আলোচনা চলছে। তবে সময় রায়না কিংবা মেধা শঙ্কর কেউই এখন পর্যন্ত সম্পর্ক বা বিয়ের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকেই বিয়ের এই খবর ছড়ায়। সেখানে নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠ দাবি করে এক ব্যক্তি ডিসেম্বরের বিয়ের পরিকল্পনার কথা জানান। তবে পোস্টটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
 
এর আগে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়া এবং সুইজারল্যান্ডে তাদের ছুটি কাটানোর ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। যদিও সাম্প্রতিক অনুষ্ঠানে মেধার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি কার্যত অস্বীকার করেছেন সময়। তাই আপাতত তাদের বিয়ে কিংবা সম্পর্কের খবরকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
 
বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস:  হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু

সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু

আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী

আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা