উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম ইয়ো-জং
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে—এমন আশা করা ‘মূর্খতা’ বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অবস্থান ‘পরম’ এবং তা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের আহ্বানের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এ কথা বলেন কিম ইয়ো-জং। তাঁর বক্তব্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশ করে।
কিম ইয়ো-জং বলেন, উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক অবস্থান পরিবর্তনের জন্য যারা আহ্বান জানাচ্ছেন, তারা একটি ‘মূর্খ স্বপ্ন’ দেখছেন। তাঁর ভাষায়, যদি তারা সত্যিই মনে করেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান পরিবর্তন করা সম্ভব, তাহলে তারা ‘বিশ্ব সম্পর্কে কিছুই না জানা মূর্খ’ হিসেবে বিবেচিত হবেন।
তিনি আরও বলেন, আইএইএ ও পশ্চিমা দেশগুলো নিয়মিত বৈঠক করে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বললেও এসব আলোচনা দেশটির অবস্থান বা পারমাণবিক সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অবস্থান শারীরিক ও আইনগতভাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএর সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। দেশটির নেতৃত্ব পারমাণবিক অস্ত্রকে নিজেদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরে আসছে।
এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার হিসাবে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের
বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ
পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে
সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭
বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা
জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা
লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম
গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান
‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান
শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী
উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার
টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল
লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান
বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প