ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ ইবি ছাত্রলীগের বিরুদ্ধে

Daily Inqilab ইবি সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

বছর ঘুরতে না ঘুরতেই ফের নবীন এক ছাত্রকে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনা ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমের ১৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তরা হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর। তারা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে। ভুক্তভোগী ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এতে গভীর রাতে বিবস্ত্র করে কুরুচিপূর্ণ আচরণ ও রড দিয়ে শারীরিকভাবে নির্যাতন করার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের তথ্য মতে, গত ৭ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে কিছু সিনিয়র পরিচয়পর্বের নামে তাকে ডাকে। এসময় তাকে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে সিনিয়ররা। পরে ভুক্তভোগীকে নানা কুরুচিপূর্ণ আচরণ করতে বাধ্য করলে সে অস্বীকৃতি জানালে তাকে বার বার রড দিয়ে আঘাত করতে থাকে। পরে তারা জোরপূর্বক উলঙ্গ করে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখেন ভুক্তভোগীকে। এছাড়াও এসময় তাকে নাকে খত দেওয়াসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। ওইদিন রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় নির্যাতন চালায় তার উপর। এছাড়াও ভয় দেখিয়ে বার বার বেড-পত্র বাইরে ফেলে দেয় বলে জানান ভুক্তভোগী ওই ছাত্র।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গত বুধবার আমার সাথে এমন একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে পরে হলের ছাত্রলীগের সিনিয়র ভাইয়েরা বিষয়টা মিটমাট করে দেয়। মিটমাটের পর অভিযুক্তদের হলে তেমন একটা দেখা যায়নি। অভিযুক্ত মোহাম্মদ সাগর ঘটনাটি অস্বীকার করে জানান, এ রকম কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি কিছুই জানি না। ওইদিন রুমে ছিলাম না, পাশের রুমে ছিলাম।

আরেক অভিযুক্ত কাফিকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দেয় এবং অভিযুক্তরা ছাত্রলীগ কর্মী হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আকতার হোসেন বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। তবে গত শনিবার বিষয়টি জানতে পেরে আমি হলের নেতাদের সাথে কথা বলেছি। তারা বিষয়টি অস্বীকার করেছেন। তবে বিষয়টি আমার কাছে অনেক ভয়াবহ বলে মনে হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা আমার পক্ষে কঠিন। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে এ ধরনের ঘটনা ঘটলে ভয় না পেয়ে সংশ্লিট কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম