ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে আমন মৌসুমে ইউরিয়া সারের বরাদ্দ বাড়ল আরো ৫০০ টন

Daily Inqilab কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

কৃষিনির্ভর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও প্রান্তিক চাষিদের মুখের হাসি ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চলতি আমন মৌসুমে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সারের সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া সার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সম্প্রতি এই অতিরিক্ত বরাদ্দের অনুমোদন দেয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে কুড়িগ্রাম জেলার জন্য মোট ১২ হাজার ৪৮৩ টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এরমধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই বরাদ্দ করা হয় ৪ হাজার ৬৪৪ টন ইউরিয়া, যা বিগত বছরের একই সময়ের ৩ হাজার ৮৯৪ টন তুলনায় প্রায় ৭৫০ টন বেশি। নতুন এই অতিরিক্ত ৫০০ টন যুক্ত হওয়ায় সার সরবরাহ নিয়ে স্থানীয় কৃষকদের সমস্ত উদ্বেগ কেটে গেছে এবং বাজার ব্যবস্থা সুদৃঢ় হয়েছে।

এদিকে বরাদ্দকৃত সার নিয়ে অসাধু সিন্ডিকেট যাতে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে ডিলারদের কার্যক্রম জোরদার নজরদারির আওতায় আনা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণ দেবনাথ জানান, চলতি আমন মৌসুমে সারের নিরবচ্ছিন্ন যোগান নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। বিসিআইসি ও বিএডিসির নিবন্ধিত ডিলারদের মাধ্যমে সরাসরি প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছে দেওয়ার কাজ চলছে। সারের বাজারে কোনো ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক তদারকি অব্যাহত রয়েছে।

কৃষিবিদদের মতে, আমন ধানের বর্তমান বৃদ্ধিপর্যায়ে অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন নেই, বরং পরিমিত প্রয়োগই ধানের গুণগত মান বাড়ায়। এ বিষয়ে চাষিদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার সারের মজুত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। কৃষকদের সুষম মাত্রায় ইউরিয়া ও ডিএপি সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রেখে সর্বোচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব হয়।
প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে মাঠপর্যায়ের কৃষকদের মাঝে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে। সরকারি মূল্যে সার পাওয়ায় চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরগুনায় ভরা মৌসুমেও ইলিশের আকাল, দিশেহারা জেলেরা

বরগুনায় ভরা মৌসুমেও ইলিশের আকাল, দিশেহারা জেলেরা

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত: রাষ্ট্রদূত

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত: রাষ্ট্রদূত

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : জামায়াত সেক্রেটারি

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : জামায়াত সেক্রেটারি

মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

চরভদ্রাসনে প্রকাশ্যে স্কুল মাঠে মাদক সেবনে তিন শ্রমিকের কারাদণ্ড

চরভদ্রাসনে প্রকাশ্যে স্কুল মাঠে মাদক সেবনে তিন শ্রমিকের কারাদণ্ড

মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতের

মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতের

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

গফরগাঁও পৌর বিধি মেনে সকলকে ভবন নির্মাণ করতে হবে -মোহাম্মদ ইউসুফ

গফরগাঁও পৌর বিধি মেনে সকলকে ভবন নির্মাণ করতে হবে -মোহাম্মদ ইউসুফ

বাংলাদেশে আসুস এক্সপার্টবুক আল্ট্রা উন্মোচন

বাংলাদেশে আসুস এক্সপার্টবুক আল্ট্রা উন্মোচন

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান, ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা

সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান, ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা

জবির বাসে র‍্যাগিং ও সিট দখল বন্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

জবির বাসে র‍্যাগিং ও সিট দখল বন্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে আরও দুজন নিষিদ্ধ

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে আরও দুজন নিষিদ্ধ

সারিয়াকান্দিতে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সারিয়াকান্দিতে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল বদলি

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল বদলি

কিশোরগঞ্জে ডেঙ্গুর ঊর্ধ্বগতি, ২৪ ঘণ্টায় নতুন ২৫ রোগী

কিশোরগঞ্জে ডেঙ্গুর ঊর্ধ্বগতি, ২৪ ঘণ্টায় নতুন ২৫ রোগী