মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার —প্রবাসী কল্যাণ সচিব
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম
মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. মোখতার আহমেদের নিকট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ইস্যুতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তাঁদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের দাবিসমূহ হলো, তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদান, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস করা, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ, সকল যোগ্য মেডিক্যাল সেন্টারকে উন্মুক্তকরণ এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ। বায়রা প্রতিনিধিদের উত্থাপিত দাবিসমূহ মনোযোগসহকারে শোনেন প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ। তিনি তাঁদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে গ্রুহণ করেন এবং তা পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করার আশ্বাস দেন।
সচিব জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষা করতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে এরকম অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’ এর অফিস সিলগালা করা হয়েছে, জরিমানা আরোপ করা হয়েছে এবং ৩ বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঠিক কোন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু হবে, তার প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থথান মন্ত্রণালয় থেকে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি
পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস
তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!
সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক
ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান
রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে
বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান
দোহারে জেলা মহিলা দলের গাছের চারা বিতরণ কর্মসূচি
প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পেলে সুন্দর ভবিষ্যৎ গড়বে -রাজশাহী জেলা প্রশাসক