রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী বারভিডার কর্মবিরতি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) সরকার ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী তাদের শোরুম বন্ধ রাখা এবং গাড়িসংক্রান্ত কয়েকটি সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। গত বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এই কর্মসূচির আওতায় বারভিডার সদস্যরা সারাদিন তাদের শোরুম বন্ধ রাখবেন। পাশাপাশি, তাদের সদস্যদের বিক্রি করা গাড়ির নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে বন্ধ থাকবে। এ ছাড়া, কাস্টমস হাউসের মাধ্যমে আমদানি করা গাড়ির শুল্ক ও কর পরিশোধ, ই-পেমেন্ট এবং বন্দর থেকে গাড়ি খালাসের কার্যক্রমও বন্ধ রাখবে সংগঠনটি। প্রতিবাদের অংশ হিসেবে সদস্যদের নিজ নিজ শোরুমের দৃশ্যমান স্থানে ব্যানার টানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। বারভিডা বলেছে, আগের আমদানি নীতিতে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি ছিল। তবে ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নতুন গাড়ি প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে ভোক্তারা বঞ্চিত হবেন। নতুন বৈদ্যুতিক গাড়ির দাম অনেক নি¤œ ও নি¤œ-মধ্যম আয়ের ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে। অন্যদিকে, রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আরো বিস্তৃত জনগোষ্ঠীর জন্য বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। সংগঠনটির দাবি, বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণ হলে ২০৩০ সালের মধ্যে দেশের মোট যানবাহনের ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়িতে পরিণত করার সরকারি লক্ষ্য অর্জনে সহায়তা করা সম্ভব হবে। একই সঙ্গে এটি মোটরযান খাত থেকে সরকারের রাজস্ব আদায়ও বাড়াতে পারে। সরকারের প্রতি ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর আরোপিত সামগ্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। একই সাথে বয়স, কারিগরি বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত মানের মতো বিষয় বিবেচনায় নিয়ে নিয়ন্ত্রিত ও শর্তসাপেক্ষে এসব গাড়ি আমদানির অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে। বারভিডা বলেছে, জনস্বার্থে সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে বলে তারা আশা করছে।
সংগঠনটি সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর জীবিকা ও বিনিয়োগ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
একযোগে ৯৯ বিচারককে বদলি
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব
যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি
পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস
তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!
সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক
ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান