প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান পহেলা অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদান করানোর আদেশ অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আগামী ১ অক্টোবরের মধ্যেই তাদের যোগদান করানোর পথে আর কোনো বাধা থাকলো না। পাশাপাশি যোগদানের পরপরই তাদের পদায়ন নিয়ে আর কোনো শঙ্কা নেই। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকদের যোগদানপত্র স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর বিষয়টির প্রশাসনিক আদেশ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এতে সই করেছেন। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ অধিদপ্তরে এলে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেবো।’ তিনি জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে যোগদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আশা করি, ১ অক্টোবরের মধ্যেই সব সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক যোগদানপত্র হাতে পাবেন। এরপর তাদের পদায়ন করা হবে।
এদিকে যোগদানের পর সহকারী শিক্ষকদের পদায়ন করা হবে। তবে তারা পদায়ন পেলেও ক্লাসে অংশ নেবেন না। নতুন এসব সহকারী শিক্ষক যোগদানের পর প্রশিক্ষণে যাবেন। প্রশিক্ষণ শেষে তারা ক্লাস নেওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণের আগে নতুন শিক্ষকদের ক্লাসে পাঠানো হবে না জানিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, প্রশিক্ষণ চাকরির একটি গুরুত্বপূর্ণ অংশ। পদায়নের সঙ্গে সঙ্গে তাদের প্রশিক্ষণ শুরু হওয়া উচিত। দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্কুলে ক্লাস নিতে পারবেন।
অন্তর্বর্তী সরকারের আমলে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের নিয়োগ পরীক্ষা কিছুটা তড়িঘড়ি নেওয়া হয়। বিএনপি সরকার এসে এ নিয়ে প্রশ্ন তোলে। খোদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনেক ব্রিফিং ও অনুষ্ঠানে এ নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও তাড়াহুড়ো নিয়ে বক্তব্য দিয়েছেন।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সব প্রক্রিয়া শেষ করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এখনো যোগদান করতে পারেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব
যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি
পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস
তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!
সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক
ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান
রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে
বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান