ইনকিলাবের সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মিন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গতকাল ভোর সোয়া পাঁচটার জামালপুরের দেওয়ানগঞ্জে তার পৈতৃক বাড়িতে তার মৃত্যু হয়।
মরহুমের ছোট ভাই মিলন জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় সম্প্রতি তিনি তার পৈতৃক বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে তার বোন নারায়ণগঞ্জ থেকে তার জামালপুরের দেওয়ানগঞ্জের বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন।
এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মিন্টুর রোগমুক্তি কামনা করে গত ১৫ জুলাই বিশেষ দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার বাদ জুমা জামালপুরে দেওয়ানগঞ্জের স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজার পর দেওয়ানগঞ্জেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইনকিলাব সম্পাদকের শোক
সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এক শোকবার্তায় সম্পাদক মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
দৈনন্দিন জীবনে ইসলাম
সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন