ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সঠিক পরিকল্পনা না নেয়াসহ লুটপাটের অভিযোগ

ভাঙনে হুমকির মুখে কুয়াকাটা পর্যটনকেন্দ্র

Daily Inqilab পটুয়াখালী জেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

দীর্ঘ একযুগের বেশি সময় ব্যয় হলেও সঠিক কোনো পরিকল্পনা না নেয়া, নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে পটুয়াখালীর কুয়াকাটার সাগর তীরবর্তী বেড়িবাঁধ ভাঙনসহ কুয়াকাটার বীচ রক্ষায় বায়িত অর্থ সাগরের পানির তোড়ে ভেসে গিয়েছে।
এদিকে অব্যাহত ভাঙনের ফলে একদিকে যেমন সৈকত রক্ষায় নির্মিত বিভিন্ন প্রকল্পগুলো ভেসে গিয়ে তৈরি করে করেছে মরণ ফাঁদ পাশাপশি বেড়িবাঁধকে ঘিরে নির্মিত বিভিন্ন বাঁধ অন্যান্য স্থাপনাগুলো দিনে দিনে হুমকির মুখে পড়ে যাচ্ছে।

সাগর সৈকত কুয়াকাটা, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটি উল্লেখযোগ্য স্থান। যে কুয়াকাটাকে ঘিরে উঠেছে এক অপার পর্যটন সম্ভাবনা। সেই কুয়াকাটার কলাপাড়া সংসদীয় আসন থেকে গত ফ্যাসিস্ট সরকারের আমলে দুইজন সংসদ সদস্যের একজন হন পানিসম্পদ প্রতিমন্ত্রী আরেকজন ত্রাণমন্ত্রী। এই দুই জন প্রভাবশালী মন্ত্রী থাকা সত্বেও কুয়াকাটার ভাঙন রোধকল্পে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প না করে শুধুমাত্র সংস্কারের নামে কোটি কোটে টাকার লুটপাট করা হয়েছে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগে।

সর্বশেষ গত ফ্যাসিস্ট সরকারের শেষ সময় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা পৌরসভার বাস্তবায়নাধীন সাগর পাড়ের প্রায় ১৩০০ মিটার সড়কের এক-তৃতীয়াংশ বিনষ্ট হয়ে যায়। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে তৎকালীন সরকারের সময় একজন মেয়র তার নিজস্ব উদ্যোগে এই সড়কের নির্মাণকাজ করেন। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। এছাড়াও কুয়াকাটার সীবীচের ভাঙন রোধ কল্পে বিভিন্ন সময় জিওব্যাগ ওজিওটিউব দিয়ে কাজ হয়। যাতে শর্তছিল বাহির থেকে বালি এনে জিওব্যাগ ওজিওটিউবে ভরতে হবে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় লোকজন দিয়ে নিয়মের তোয়াক্কা না করে সীবীচের বালি দিয়েই রাতের আধারে এ সব কাজ করা হয়। যার কারণে এসব জিওব্যাগ ওজিওটিউব স্থায়িত্ব পায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

কুয়াকাটা সৈকতে পর্যটকের হাঁটাচলা কিংবা নির্বিঘেœ চলাচল এখন বিপজ্জনক হয়ে গেছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে গোসলের সময়। দীর্ঘ সৈকতের শূন্যপয়েন্ট থেকে সর্বোচ্চ দুই কিলোমিটার এলাকায় পর্যটকের বিচরণ থাকে। এখন শূন্য পয়েন্ট থেকে দুইদিকে দুই কিলোমিটার এলাকায় বেলাভূম অসংখ্য কংক্রিটের টুকরো, ইট, পাথর এমনকি কাঁচভাঙা অংশ পড়ে আছে। এছাড়া জেলেদের ছিন্নভিন্ন অসংখ্য জাল পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে। এতে জোয়ারের সময় গোসল করতে নেমে প্রতিদিন কোন না কোন পর্যটক রক্তাক্ত জখম হচ্ছেন। বিশেষ করে শিশু-কিশোর বয়সী শিশুরা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানান, জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অসংখ্যবার অস্বাভাবিক ঢেউয়ের তান্ডবে সৈকতের এরিয়ার বেলাভূমিসহ অসংখ্য স্থাপনা ভেঙে গেছে। এসবের স্থাপনার ভাঙা ইট-পাথর, রডসহ বিভিন্ন ভাঙা টুকরো এখন সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার কারণে পর্যটকের এমন সমস্যা হচ্ছে। এছাড়া জেলেদের অসংখ্য ছেড়া জাল সৈকতে পড়ে আছে। ভেসে ভেসে একেক জায়গায় আটকে থাকছে। এই কারণে পর্যটকরা বিরক্ত হয়ে আছেন। তারা স্বাচ্ছন্দে চলাচল করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা ইমরান জানান, সাগরের ভাঙনের কারণে দোকানপাট, পুলিশবক্স হুমকীর মুখে পরে রয়েছে। পাবলিক টয়লেটসহ বিভিন্ন ধরনের স্থাপনা বিলীন হয়ে গেছে। এর নিচের অংশের ভাঙা টুকরা, ইট-পাথর রড এসব এখন বেরিয়ে আসছে। ফলে পর্যটকের সমস্যা হচ্ছে। আর শ্যাওলাধরা জিওব্যাগ ও জিওটিউব তো আছেই। ইমরান জানান, একারণেই জোয়ারের সময় ট্যুরিস্টরা আহত হচ্ছেন। আর প্রতিদিন ময়লা-আবর্জনা পরিষ্কার করা দরকার। তাও হচ্ছে না।

পর্যটক দম্পতি আজম ও সুইটি জানান, এখন বিচের অবস্থা খুব খারাপ। হাঁটা যায় না। ইট, পাথর, ছেড়া জাল, এমনকি কাঁচের টুকরা পর্যন্ত পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া শ্যাওলা ধরা, ছেড়া বালুর বস্তায় পা পিছলে পড়ে যেতে হচ্ছে। এমন দুরবস্থা আগে কখনো তারা দেখেননি বলে মন্তব্য করেন। অংশ, রড, ভাঙা ব্লক পড়ে থাকায় পর্যটকের ভোগান্তির শেষ নেই। প্রতিনিয়ত কেউ না কেউ রক্তাক্ত আহত হচ্ছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ৪৮নং পোল্ডারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অমাবস্যা-পূর্ণিমার জোয়ার, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং উত্তাল সমুদ্রের ঢেউয়ের তা-বে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম দিকে সিআইপি-১ প্রকল্পের আওতায় নির্মিত বাঁধের সেøাপের ব্লক দেবে ও ধসে গিয়ে সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ৪৮নং পোল্ডারের আওতায় থাকা লতাচাপলী, ধুলোসার ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার সমুদ্র উপকূলীয় বাঁধের কিলোমিটার ৩১.২৫০ থেকে ৩৪.২৮০-এর মধ্যে মোট ৪০০ মিটার অংশ বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ব্লকের নিচের খোয়া, জিও-টেক্সটাইল, স্যান্ড ফিল্টার ও মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জরুরি ভিত্তিতে এই ক্ষতি রোধ করা না গেলে সৈকত সংলগ্ন সরকারি-বেসরকারি বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পটুযাখালী ও কলাপাড়া অফিসের কাছে অজ্ঞাত কারণে কোন তথ্য নেই। তবে একটি সূত্র মতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাধ উন্নয়ন সংস্থা চাইনিজদের মাধ্যমে ৩৯ কিলোমিটার বেড়িবাঁধের ব্লক ফেলাসহ বিভিন্ন রকম সংস্কারসহ ক্ষতিপূরণের কাজ করেন। কিন্তু পরবর্তীতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তত্তা¡বধানের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানান, ২০২৬-২০২৭ অর্থ বছরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতের আওতায় ৪০০ মিটার বাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থানের পুরাতন ব্লক সরিয়ে নতুন করে মাটি ফিলিং, স্যান্ড ফিল্টার, জিও-টেক্সটাইল ও খোয়ার ফিল্টার বসিয়ে আবার নতুন ব্লক প্লেসিং করা হবে। একইসাথে তীর রক্ষায় সৈকতের শোরলাইনে ডাম্পিং ব্লক স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

উল্লিখিত কাজ বাস্তবায়নের জন্য পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতের আওতায়, কাজের জন্য বাজেট চাহিদা পাঠানো হয়েছে এবং দ্রুত নকশা (ডিজাইন) অনুমোদন পেলে বাঁধ সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এছাড়াও ৭৫৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ২০২৪ সালে পাঠানো হয়েছিল, যা অনুমোদন হয়নি, সেটিকে পুনরায় নতুন করে তৈরি করে জমা দেয়ার জন্য কাজ চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন