ব্যালন ডি অর নিয়ে কারো কথায় কান দিচ্ছেন না কেইন
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাবে সরাসরি কোনো বিতর্কে যেতে চাননি হ্যারি কেইন। বরং বার্সেলোনার তরুণ তারকার প্রশংসাই করেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার।
এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ইয়ামাল। সম্প্রতি পুরস্কারটি এমন কোনো খেলোয়াড়ের পাওয়া উচিত নয়, ‘যে ৮০ গোল করেছে’—এমন মন্তব্য করেছিলেন তিনি। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করা কেইনকে সরাসরি উল্লেখ না করলেও তাঁর মন্তব্যটি ইংলিশ তারকাকে ঘিরে বলেই আলোচনা হচ্ছে।
কেইন অবশ্য বিষয়টি নিয়ে বিতর্কে জড়াতে চাননি। তিনি বলেন, ‘সে কীভাবে কথাটা বলেছে, জানি না। ইয়ামাল অসাধারণ একজন খেলোয়াড়। তারও দুর্দান্ত মৌসুম গেছে। এমবাপ্পে, মাইকেল ওলিসে, রদ্রিসহ আরও অনেকেই প্রার্থী।’
কেইনের ভাষায়, ‘প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে। কে কী বলল, সেটা আমার বিষয় নয়। আমি মাঠে নিজের কাজ করে যাব। এরপর কী হয়, দেখা যাবে।’
এরপরই অবশ্য মাঠে নিজের কথার জবাব দিয়েছেন কেইন। শুক্রবার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে বুন্দেসলিগায় নিজের গোলসংখ্যা ১০১-এ নিয়ে গেছেন তিনি। মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোল পূর্ণ করে জার্মান শীর্ষ লিগের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন ইংলিশ স্ট্রাইকার।
এর আগে ১৯৭৭ সালে ডিয়েটার মুলারের ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ড ছিল দ্রুততম। কেইন সেই রেকর্ড ভেঙেছেন ৩১ ম্যাচ হাতে রেখেই।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘১০০ ও ১০১ গোল করতে পেরে আমি গর্বিত। বায়ার্নে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। সতীর্থ, কোচ, স্টাফ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাথায় সজ্ঞান অস্ত্রোপচার চলাকালীনই স্থির হলো রোগীর ১০ বছর ধরে কাঁপতে থাকা হাত!
ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা: আরও ৩ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১২৬ জন
হঠাৎ উধাও রিয়াজ, গোপনে দেশ ছাড়ার গুঞ্জন
যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতা অব্যাহত: ইরান
ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি
তিন মাস ধরে গ্যাস সংকটে গফরগাঁও : রান্না বন্ধ বাসাবাড়ি-হোটেলে
অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন নামে একজন আটক
কুষ্টিয়ায় নিম্নমানের সড়ক নির্মাণের খবর সংগ্রহকালে সাংবাদিকের ওপর এমপির ভাইয়ের হামলা
আইফোন ছিনিয়ে নিতেই কুবি শিক্ষকের স্কুল পড়ুয়া ছেলেকে হত্যা, আটক ১
ঈশান কিষাণের 'বিসমিল্লাহ’তে মজার খোরাক, বুশরা বানো বললে নিরপেক্ষতার সংকট!
নোয়াখালীতে ১২১ কৃতী শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
রাজশাহীতে হঠাৎ পদ্মার ঢেউয়ে নৌকা হারিয়ে নিঃস্ব, পাশে দাঁড়ালেন ডিসি
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি কাল
জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: জামায়াত আমির
চুরির অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশের জের - ধুরুং খালের ভাঙন রোধে চলছে দ্রুত জিও ব্যাগ স্থাপন
টেকসই উন্নয়নে দরকার শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট: অর্থমন্ত্রী
বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির
রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ
ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়