টানা চতুর্থ শিরোপা জয় ৯ নং ওয়ার্ডের
০৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের টানা চতুর্থ শিরোপা জয় করলো ৯ নং ওয়ার্ড। গতকাল সন্ধ্যায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের ফাইনালে মিনহাজুল আবেদিন বাল্লুর হ্যাটট্রিকে ২৪ নং ওয়ার্ডকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৯ নং ওয়ার্ড। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড বাল্লু তিনটি ও জুয়েল রানা একটি গোল করেন। এই জয়ে ঢাকা মেয়র কাপ ফুটবলের চার আসরেই শিরোপা জিতল কাউন্সিলর মো. মোজাম্মেল হকের ৯ নং ওয়ার্ড।
হ্যাটট্রিক শিরোপার মুকুট মাথায় নিয়েই টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাল ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ৯ নং ওয়ার্ড। ২৪ নং ওয়ার্ডও পাল্টা আক্রমণে যায়। ফলে ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। প্রথমার্ধে দু’দল সমান তালে লড়লেও বেশি গোলের সুযোগ পায় ৯ নং ওয়ার্ড। তবে ২৪ নং ওয়ার্ডের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় গোলের দেখা পায়নি বিজয়ীরা। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলশূন্য অমিমাংসিত অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন জ্বলে ওঠে ৯ নং ওয়ার্ড (ফকিরেরপুল-আরামবাগ-মতিঝিল-দিলকুশা-বঙ্গভবন)। এই অর্ধে একে একে চারটি গোল করে তারা। ম্যাচের ৩৫ মিনিটে ৯ নং ওয়ার্ডের পক্ষে প্রথম গোলটি করেন জুয়েল (১-০)। এর দুই মিনিট পর বাল্লুর গোলে ব্যবধান বাড়ে (২-০)। আক্রমণাত্মক ফুটবল খেলে ৪৩ মিনিটে বাল্লু নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন (৩-০)। আট মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে ২৪ নং ওয়ার্ড। আর ম্যাচের যোগকরা সময়ে (৬০+৮ মিনিট) বাল্লু গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করলে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে ২৪ নং ওয়ার্ড, উল্লাসে ফেটে পড়েন স্টেডিয়ামে উপস্থিত ৯ নং ওয়ার্ডের কয়েক হাজার সমর্থক (৪-০)। ফাইনালের তিনটিসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের মিনহাজুল আবেদিন বাল্লু। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন একই দলের পাপ্পু হোসেন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। চাম্পিয়ন ৯ নং ওয়ার্ড ট্রফির সঙ্গে পায় ৭ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ ২৪ নং ওয়ার্ডকে দেওয়া হয় ট্রফি ও ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
এর আগে কাল সকালে গোলাপবাগ মাঠে মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ১২ নং ওয়ার্ডকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৬ নং ওয়ার্ড। ম্যাচসেরা হন বিজয়ী দলের আব্বাস মুসা আলভী। ফুটবলের ফাইনালের আগে কমলাপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেটের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা
উখিয়া-টেকনাফ সীমান্তে সার-সিমেন্ট পাচার নিয়ে উদ্বেগ, মিয়ানমারে পাচারের পথে ৬৩ হাজার কেজি সিমেন্ট জব্দ
দেশে স্বর্ণের দামে বড় লাফ
জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় তেহরানে লাখো মানুষের সমাগম
‘বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে এই লংমার্চ’
মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন গ্রেফতার
বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ
রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার
কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ
রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প