অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানে লিঙ্কেজ শিল্পায়নের গুরুত্ব
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
টেকসই শিল্প-অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অগ্র/এসএমই শিল্পের বিকাশ ও বিনিয়োগ আকর্ষণে পশ্চাৎ (Backward Linkage) শিল্প স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা আবশ্যক। বিভিন্ন পণ্যভিত্তিক অগ্র (Forward Linkage) শিল্পের বিকাশ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে বিবিধ Statutory Regulatory Order- SRO (এসআরও) জারির মাধ্যমে আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক, ভ্যাট এবং অন্যান্য করাদি রেয়াত/অব্যাহতি প্রদান করা হয়েছে। কিন্তু কতিপয় এসআরও-তে বর্ণিত সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের জন্য কতিপয় উপকরণ উৎপাদনের সক্ষমতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট Machine & Equipment-এর নাম, ধরন, কর্মীসংখ্যা ইত্যাদি উল্লেখ করে বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কাঙ্ক্ষিত অগ্র-পশ্চাৎ শিল্পের বিকাশ এবং একটি টেকসই শিল্পভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে।
আমদানি নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজনের হার বৃদ্ধির অন্যতম পূর্বশর্ত হলো, উৎপাদনমুখী পশ্চাৎ শিল্পের বিকাশ। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যে স্থানীয় পর্যায়ে পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ উৎপাদন, সহজলভ্যতা এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব। উল্লেখ্য, এসআরও জারির মাধ্যমে শুধুমাত্র পণ্য উৎপাদনমুখী অগ্র শিল্পসমূহকে সুবিধা প্রদান করা হয়েছে। অথচ, দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্পের বিকাশ সহজীকরণের জন্য শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদনমুখী পশ্চাৎ শিল্পসমূহকে মূল কাঁচামাল আমদানি এবং তার দ্বারা শিল্পের উপকরণ উৎপাদন পর্যায়ে সমহারে শুল্ক, ভ্যাট ও অন্যান্য করাদি সুবিধা প্রদান করা হয়নি। এটি টেকসই শিল্পভিত্তি গড়ে তোলার মৌলিক নীতির পরিপন্থী।
এসআরও অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে উল্লেখিত কতিপয় উপকরণ উৎপাদনে নির্দিষ্ট Machine & Equipment-এর নাম, ধরন, কর্মীসংখ্যা ইত্যাদি বাধ্যতামূলক শর্ত রহিত করে এই মর্মে শর্ত আরোপ করা যেতে পারে যে, এসআরও-তে উল্লেখিত সমুদয় উপকরণ নিজ প্রতিষ্ঠান কর্তৃক স্থানীয় পর্যায়ে উৎপাদনের সক্ষমতা থাকতে হবে অথবা স্থানীয় পর্যায়ে উৎপাদিত এসব উপকরণ শিল্প মন্ত্রণালয় বা BIDA-নিবন্ধিত, Industrial IRC Holder, VAT ও TIN-নিবন্ধিত প্রকৃত স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে সম্পূর্ণায়িত পণ্য (Finished Products) উৎপাদন করতে হবে।
এর ফলে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অগ্র-পশ্চাৎ শিল্পের বিকাশ ঘটবে; বিবিধ কাঁচামাল/উপকরণ উৎপাদনমুখী ভারী-বৃহৎ পশ্চাৎ শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে; ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিল্পের কাঁচামাল/উপকরণের সহজলভ্যতার কারণে প্রতিযোগিতামূলক মূল্যে স্থানীয় পর্যায়ে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহারে ভোক্তা আকৃষ্ট হবে, আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং বহুমুখী পণ্য রপ্তানির কাঙ্ক্ষিত সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ যে, বিবিধ পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল/উপকরণ (Raw Material, Parts & Components) ইত্যাদি স্থানীয় পর্যায়ে উৎপাদনে বিদেশি ও দেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সকল ধরনের পশ্চাৎ শিল্পকে মূল কাঁচামাল/উপকরণ আমদানি এবং তার দ্বারা অগ্র শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদন পর্যায়ে সকল এসআরও অনুযায়ী সমহারে অথবা বিশেষ আকর্ষণীয় হারে শুল্ক, ভ্যাট ও অন্যান্য করাদি রেয়াত/অব্যাহতি সুবিধা প্রদান করা আবশ্যক। অন্যথায় উদ্যোক্তাগণ ব্যয়বহুল ভারী-বৃহৎ পশ্চাৎ শিল্প স্থাপনে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।
আমদানির পরিবর্তে মূল্য সংযোজনের হার বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদন, সহজপ্রাপ্যতা ও দ্রুত সরবরাহ নিশ্চিত না করে আমদানি নির্ভরতা কমিয়ে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য উৎপাদন, স্থানীয় ও রপ্তানি বাজার বিস্তার, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি ইত্যাদি নিশ্চিত করা কঠিন। ফলে এসআরও জারির মাধ্যমে সুবিধা প্রদান করা সত্ত্বেও পণ্য উৎপাদনমুখী বিবিধ অগ্র/এসএমই শিল্প এবং সেবা খাতের কাঙ্ক্ষিত বিকাশ দুষ্কর বা অসম্ভব হয়ে পড়ে।
এসআরও-তে সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে Machine & Equipment-এর নাম, ধরন, কর্মীর সংখ্যা ইত্যাদি নির্দিষ্ট করে দেওয়ার ফলে একদিকে যেমন নির্দিষ্ট বৃহৎ বা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের নিকট এ জাতীয় শিল্পের বিকাশ সীমাবদ্ধ থাকবে, অন্যদিকে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অগ্র-পশ্চাৎ শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্প-অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার সুযোগ বাধাগ্রস্ত হবে।
এ ধরনের সীমাবদ্ধতার ফলে একক বা গুটি কয়েক বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে শিল্পের বিকাশ সীমাবদ্ধ থাকার কারণে যোগসাজশ বা Syndication-এর মাধ্যমে অধিক মুনাফার জন্য একচেটিয়া বাজার ব্যবস্থা সৃষ্টির যথেষ্ট সুযোগ তৈরি হতে পারে। বিপরীতে, নির্দিষ্ট বা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে শিল্পের বিকাশ সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে এসআরও-তে বর্ণিত পণ্যসহ অন্যান্য পণ্য উৎপাদনমুখী অগ্র ও পশ্চাৎ শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ ঘটলে একচেটিয়া বাজার ব্যবস্থা (Monopoly/Syndication) সৃষ্টির সুযোগ থাকবে না।
সরকার যে মহৎ উদ্দেশ্যে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্প ও সেবা খাতের বিকাশ এবং অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির জন্য জনকল্যাণ ও জনস্বার্থে রাজস্ব রেয়াত/অব্যাহতি দিয়েছে, নির্দিষ্ট Machine & Equipment এবং কর্মীসংখ্যার মতো শর্ত বহাল থাকলে সেই মহৎ উদ্দেশ্য অর্জন সম্ভব হবে না; বরং সুবিধাগুলো শুধুমাত্র গুটি কয়েক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে, স্থানীয় পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্পের চাহিদার ভিত্তিতে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল/উপকরণ স্থানীয় পর্যায়ে উৎপাদনের সুযোগ সৃষ্টি হলে বিদেশি ও দেশীয় উদ্যোক্তাগণ ভারী-বৃহৎ পশ্চাৎ শিল্প স্থাপনে বিনিয়োগে আগ্রহী হবেন।
বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি না হয়ে বাজার ব্যবস্থা নির্দিষ্ট বা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকার ফলে ভোক্তা প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয় এবং ভোক্তা অধিকার অনুযায়ী পণ্য ও সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। বিপরীতে, স্থানীয় পর্যায়ে চাহিদা মোতাবেক পণ্য উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল/উপকরণ প্রতিযোগিতামূলক মূল্যে সহজপ্রাপ্য হলে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে স্বল্প পুঁজি বিনিয়োগে বিবিধ পণ্য উৎপাদনমুখী অগ্র/এসএমই শিল্পের বিস্তারের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে SME উদ্যোক্তাগণ প্রান্তিক পর্যায়ে এসব পণ্য অথবা বাজারের চাহিদার ভিত্তিতে বিভিন্ন পণ্য উৎপাদনে উৎসাহিত হবেন।
প্রতিযোগিতার সুযোগ না থাকার কারণে পণ্যের মূল্য, মানসম্পন্ন পণ্য উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক উদাসীনতার সৃষ্টি হতে পারে। এর ফলে স্থানীয় ক্রেতা আকর্ষণ ও বাজার সৃষ্টিতে ব্যর্থতা বা অক্ষমতার কারণে স্থানীয় ক্রেতাগণ আমদানিকৃত পণ্য ব্যবহারে আগ্রহী হতে পারেন। বিপরীতে, সকল পর্যায়ের অগ্র/এসএমই পণ্য উৎপাদনকারী একই সুবিধা প্রাপ্তির ফলে প্রতিযোগিতামূলক মূল্যে স্থানীয় পর্যায়ে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং ক্রেতা/ভোক্তা সেবা প্রদানে বিশেষ গুরুত্ব আরোপ করবেন। এতে মানসম্পন্ন পণ্য ও সেবা প্রাপ্তি এবং যথাযথ ভোক্তা অধিকার সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে।
বর্তমানে শুধুমাত্র নির্দিষ্ট পণ্য উৎপাদনমুখী শিল্পকে পণ্য (Finished Products) উৎপাদনের ক্ষেত্রে আমদানি ও উৎপাদন পর্যায়ে এ সুযোগ প্রদান করা হয়েছে। কিন্তু স্থানীয় পর্যায়ে এসব ও অন্যান্য শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদনে সমহারে একই সুযোগ প্রদান করা হয়নি। ফলে পশ্চাৎ শিল্পে বিদেশি ও দেশীয় বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অন্যদিকে, উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদনে মূল কাঁচামাল (Basic Raw Material) আমদানি এবং উৎপাদন পর্যায়ে সমহারে অথবা বিশেষ আকর্ষণীয় শুল্ক, ভ্যাট ও অন্যান্য করাদি রেয়াত/অব্যাহতি সুবিধা প্রদান করা হলে পণ্য (Finished Products) উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার অধিক হারে বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বহুমুখী পণ্যের রপ্তানি বাজার বিস্তারের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
অধিক বিনিয়োগ ও মূলধনী ব্যয় বৃদ্ধির ফলে দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কাঙ্ক্ষিত শিল্প ও সেবা খাতের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত বা দুষ্কর হবে। বিপরীতে, দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে বিবিধ পণ্যভিত্তিক অগ্র এবং পশ্চাৎ শিল্প ও সেবা খাতের বিকাশ ঘটলে প্রান্তিক পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান এবং রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।
অতএব, দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে এসআরও-তে বর্ণিত এসব পণ্য এবং বিবিধ পণ্য উৎপাদনমুখী অগ্র-পশ্চাৎ শিল্প ও সেবা খাতের বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রতিযোগিতার সুযোগ প্রদান, একচেটিয়া বাজার ব্যবস্থার অবসান, স্থানীয় পর্যায়ে মানসম্পন্ন পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে উৎপাদন ও বিতরণ এবং বহুমুখী পণ্যের রপ্তানি বাজার সৃষ্টি ইত্যাদির লক্ষ্যে জারিকৃত এসআরও থেকে Machine & Equipment-এর নাম, ধরন, কর্মীসংখ্যা ইত্যাদি শর্ত রহিত করা যেতে পারে।
এর পরিবর্তে এসআরও-তে এই মর্মে শর্ত আরোপ করা যেতে পারে যে, উল্লেখিত উপকরণ নিজ প্রতিষ্ঠানে উৎপাদনের সক্ষমতা থাকতে হবে অথবা এরূপ উপকরণ স্থানীয় প্রকৃত উৎপাদনকারীর নিকট থেকে সংগ্রহ করে সমুদয় পণ্য (Finished Products) উৎপাদন করতে হবে।
টেকসই শিল্প-অর্থনৈতিক ভিত্তি বিনির্মাণে বিনিয়োগ আকর্ষণ এবং মূল্য সংযোজন বৃদ্ধির লক্ষ্যে এসআরও-তে উল্লেখিত উপকরণসহ অন্যান্য সকল শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদনমুখী পশ্চাৎ শিল্পসমূহকে মূল কাঁচামাল/উপকরণ আমদানি এবং উহার দ্বারা পণ্য উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল/উপকরণ উৎপাদন পর্যায়ে বিশেষ অথবা সমহারে সমুদয় শুল্ক, ভ্যাট ও অন্যান্য করাদি রেয়াত/অব্যাহতি প্রদান করা যেতে পারে।
পরিশেষে বলা যায়, দেশব্যাপী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অগ্র/এসএমই শিল্পের বিকাশের পাশাপাশি প্রয়োজনীয় কাঁচামাল, Parts & Components ও অন্যান্য উপকরণ উৎপাদনমুখী পশ্চাৎ শিল্পের বিকাশ নিশ্চিত করা গেলে আমদানি নির্ভরতা হ্রাস, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য উৎপাদন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ, রাজস্ব বৃদ্ধি এবং বহুমুখী পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
লেখক: চেয়ারম্যান, এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
একযোগে ৯৯ বিচারককে বদলি
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব
যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি
পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা
কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস
তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!
সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক
ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান