ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা অনভিপ্রেত

Daily Inqilab ইনকিলাব

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের দাবি উঠেছিল। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে তা সম্ভব হয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের প্রায় ৮ মাস পর নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের যে সম্ভাব্য প্রাথমিক তফসিল ঘোষণা করেছে, তা নিয়ে নানামুখী বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। গত সোমবার প্রকাশিত স্থানীয় নির্বাচনের সম্ভাব্য তফসিলে আগামী নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, তা একপেশে ও অবাস্তব বলে মনে করছেন সংশ্লিষ্টদের অনেকে। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার আগে এর আনুপূর্বিক বিচার-বিশ্লেষণসহ সম্ভাব্য রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশন সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও অংশীজনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণার ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। নভেম্বরে স্থানীয় নির্বাচন শুরুর বিষয় নিয়ে দেশজুড়ে বির্তক শুরু হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনের এই তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচিকে ট্যান্টেটিভ বা সম্ভাব্য বলা হয়েছে, এটি চূড়ান্ত নয়। সরকারের সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। ঘোষিত তফসিল নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়ার পর নির্বাচন কমিশনের তরফে একে এটিকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে দিন তারিখ চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

গতকাল দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্টদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয় এ নিবন্ধ লেখা পর্যন্ত বৈঠকটি চলমান ছিল। আগামী ২৯ অক্টোবরে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং স্থানীয় নির্বাচন নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন কমিশনের কথিত ‘সম্ভাব্য’ তারিখ হিসেবে ১২ নভেম্বর থেকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানামুখী জটিলতা বা প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমত বছরের শেষদিকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার বার্ষিক পরীক্ষা থাকে, এরপর পবিত্র রমজান মাস ও ঈদ, এসএসসি পরীক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ পাবলিক ইভেন্টগুলোকে সামনে রেখে হাজার হাজার স্থানীয় নির্বাচন আয়োজনের প্রয়াসকে সংশ্লিষ্ট অনেকে নির্বাচন কমিশনের হঠকারিতা বলে আখ্যায়িত করেছেন। সামগ্রিক বিবেচনায় চলতি বছর স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলেই ধরে নেয়া যায়। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা ও রমজানের কারণে মে মাসের আগে স্থানীয় নির্বাচন আয়োজন অসম্ভব হতে পারে। জাতীয় এবং স্থানীয় নির্বাচন একেকটি জনসংশ্লিষ্ট বিষয়। বিশেষত দেশের বৃহত্তম স্থানীয় সরকার স্তর হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি ভোটারের প্রত্যক্ষ অংশগ্রহণ ও আগ্রহের বিষয়। এ ধরনের নির্বাচন আয়োজনের আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও সমন্বিত কর্মপরিকল্পনা ছাড়াই নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচন শুরুর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের নির্বুদ্ধিতা ও অপরিণামদর্শিতাকেই প্রমাণ করছে। নির্বাচন কমিশনের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আগামী বছরের মাঝামাঝিতে স্থানীয় নির্বাচনের প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা যায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো ব্যাপক জনসম্পৃক্ত স্থানীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা জরুরি নির্বাচন কমিশন শুরুতে তা অগ্রাহ্য করেছে। এটা নির্বাচন কমিশনের কোনো ঐচ্ছিক বিষয় নয়, কোটি কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার সময় স্থানীয় নির্বাচনের ডামাঢোল চাপিয়ে দেয়ার চিন্তা অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। কারো কারো মতে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এ ধরনের সিদ্ধান্তের সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি আরো আগেই গ্রহণ করা বাঞ্ছনীয় ছিল। শেখ হাসিনার আমলে বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় নির্বাচনের মতোই সরকারদলীয় প্রার্থীদের বিনাভোটে নির্বাচিত করার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেকটাই কমে গিয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বেশিরভাগই ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা। স্থানীয় পর্যায়ে তারা ভূমিদস্যুতা, মাদক ব্যবসায়, চাঁদাবাজি, বিরোধীদলের নেতাকর্মীদের হয়রানিসহ নানা রকম অপরাধে জড়িত ছিল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সাথে হাজার হাজার স্থানীয় নেতাও পালিয়ে কিংবা আত্মগোপনে রয়েছে। এ কারণে স্থানীয় সরকার প্রশাসনে এক ধরনের স্থবিরতা বা অচলাবস্থা বিরাজ করছে। নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার, মেয়র-কাউন্সিলর না থাকায় পরিষেবার ক্ষেত্রে সংকট চলছে। দ্রুত স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে সচল করা যেমন জরুরি, একইভাবে স্থানীয় নির্বাচন অবশ্যই পাবলিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার সময়কে পরিহার করতেই হবে। নির্বাচন কমিশনের সম্ভাব্য নির্বাচনী তফসিল প্রশ্নে যে সমন্বয়হীনতা ও অবিমৃশ্যকারিতা দেখা গেছে, তা খুবই দুঃখজনক। ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ ধরনের বিষয়কে বিবেচনায় রেখেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। নির্বাচনের সামগ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সাথেই শুধু নয়, রাজনৈতিক দল ও অংশীজনদের সাথেও আলোচনা ও মতামত গ্রহণের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

বিভাগ : সম্পাদকীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব

যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি

নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি

পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা

পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা

কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩

কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস

চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস

তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!

তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!

সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ

মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক

দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান

বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান