আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত
বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আটটি স্থানে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুর, নৈদিঘীর গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, মাগুরা-আকবরপুর...
সেনাবাহিনী-হুথি-সউদী সংঘাতে ইয়েমেনে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি গোষ্ঠী ও সউদী-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ২৩ সেনা এবং হুথি গোষ্ঠীর ৪০ যোদ্ধা রয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এএফপি জানায়, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই প্রদেশ তাইজ ও লাহিজে...
মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি ইউনিটের বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, তাদের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান মিশিগানের ট্রাভার্স সিটিতে বিধ্বস্ত...
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন’ (বাটেক্সপো)। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ১৯৮৯ সাল...
কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও অপরাধে মোট ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১০ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, জুয়া প্রতিরোধ আইনে ১ জন, মাদক সেবনের...
হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে পারে, এমন কোনো সেনা বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালিতে পাঠাবে না দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার এ অবস্থান স্পষ্ট করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, যুদ্ধের সঙ্গে দক্ষিণ কোরিয়াকে জড়িয়ে ফেলতে পারে এমন কোনো সেনা মোতায়েন বা সামরিক...
ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি
নিজস্ব মালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রেও এখন থেকে সরকারের বন বিভাগের পূর্বানুমোদন নিতে হবে। লিখিত অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর সতর্কবার্তা জারি করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন। সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো...
ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে - প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা স্মরণের আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ও...
ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের
ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তিতে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মস্কোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আলোচনায় নতুন কৌশলের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত...
অভিষেকের দ্রুততম সেঞ্চুরিতে হোয়াইটওয়াশড আফগানিস্তান
বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে তার সঙ্গে ঝড়ো ফিফটি উপহার দিলেন সাঞ্জু স্যামসন। ভারত পেল শক্ত ভীত। জবাবে মুখ থুবড়ে পড়ল আফগানিস্তানের ব্যাটিং। দিল্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার ১২৭ রানে জিতেছে ভারত। ২২১ রানের লক্ষ্যে স্রেফ ৯৪ রানে গুটিয়ে যায় আফগানরা। তিন ম্যাচের সিরিজ শ্রেয়াস...
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়লেও বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। টানা তৃতীয় দিনের মতো দরপতনের পরও ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক...
নগরকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প লুটের অভিযোগ
নগরকান্দায় উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের ব্যাপক অভিযোগ উঠছে। পাশাপাশি পতিত সরকারের দোসর হিসেবে আগে যে অবৈধ ক্ষমতা খাটিয়ে লুটপাট করছেন, এখনও তাই বহাল রাখছেন এটাও পুনরায় দৃশ্যমান হয়ে উঠছে। নগরকান্দা উপজেলার ৮ নম্বর ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। তার বিরুদ্ধে...
উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের দূরত্ব আবারও প্রকাশ্যে এসেছে। আগামী ৬ অক্টোবর দুই আসনে ভোট হওয়ার কথা। এর আগে আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে আলোচনা হলেও শেষ পর্যন্ত উভয় দলই পৃথকভাবে প্রার্থী দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিজেপির বিরুদ্ধে ভোটের সমন্বয়ের লক্ষ্যে তৃণমূল...
নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে সন্দেহভাজন বিষাক্ত মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাজ্যের ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় পান করার পর অসুস্থতার ঘটনা...
রংপুরের ১২ এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তামূলক কাজের জন্য আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের ১২টি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে। নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি...
জ্বালানি সংকটে গাজার হাসপাতালে অধিকাংশ সেবা বন্ধ
জ্বালানি সংকটের কারণে গাজার কুয়েত হাসপাতাল আগামী রোববার থেকে অধিকাংশ চিকিৎসাসেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর কেবল জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে তারা অবহিত হয়েছে। জ্বালানি...
কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!
হোটেলে ঢুকে বন্দুকের মুখে জিম্মি করে কোটি টাকার গয়না লুট। ঘটনার প্রায় এক দশক পর সেই মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ টাকা পেলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ২০১৬ সালে প্যারিসের একটি হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হন কিম। পুলিশের ছদ্মবেশে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হোটেলে ঢুকে তাকে জিম্মি...
এনবিআরের ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি-পদায়ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এসব কর্মকর্তাকে বিভিন্ন কমিশনারেট ও কাস্টম হাউসে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন...
সকাল ৮টা থেকে গ্যাস নেই যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে আজ শুক্রবার সকাল ৮টা থেকে সাভার-আশুলিয়াসহ বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তিতাস গ্যাসের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া...
মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’, বিস্ফোরক মন্তব্যে অভিনেত্রী শ্রীলেখা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তবে বন্যা ও মূল্যবৃদ্ধির মতো নানা সংকটের মধ্যে এমন আয়োজনের আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মোদি ও তার নেতৃত্বাধীন শাসকদলের কঠোর সমালোচনা করেছেন। ১৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে...