ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে একদিনে আরও ৪১ জন হামে আক্রান্ত

Daily Inqilab আনোয়ার জাহিদ, ফরিদপুর।

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

ফরিদপুর জেলাজুড়ে কোনো ভাবেই থামানো যাচ্ছে না মারাত্মক ছোঁয়াচে রোগ হামের বিস্তার। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

​প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন হাম রোগী ভর্তি হয়েছেন। জেলাটিতে আক্রান্তদের মধ্যে স্থানীয় রোগী ৩০ জন এবং আশপাশের অন্যান্য জেলা থেকে আসা রোগী ১১ জন।

​এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ জনে। আর এ পর্যন্ত প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

​উপজেলাভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী মিলছে আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে। এর মধ্যে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪ ও ভাঙ্গায় ১২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ছাড়া মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

​বর্তমানে জেলার শীর্ষ দুটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন রোগী। এর মধ্যে পুরোনো ৪৮ জন রোগীর পাশাপাশি নতুন ৪১ জন ভর্তি হলেও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

​জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সন্দেহভাজন উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের আহ্বান জানানো হচ্ছে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক