ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কোল পালমার ও ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডকে উয়েফা নেশনস লিগের দলে ফিরিয়েছেন কোচ টমাস টুখেল; বাদ পড়েছেন ফিল ফোডেন।
গ্রীষ্মের বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছেন কোল পালমার ও ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড। আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল। তবে ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন এবার জায়গা পাননি।
বিশ্বকাপে পালমার ও আলেকজান্ডার-আরনল্ডকে না রাখায় টুখেল সমালোচনার মুখে পড়েছিলেন। ইংল্যান্ড শেষ পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় হয়, যা ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর তাদের সর্বোচ্চ সাফল্য।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য ইংল্যান্ডের অনুশীলন দলে থাকা অ্যালেক্স স্কট ও রিও এনগুমোহাও এবার মূল দলে ডাক পেয়েছেন। জ্যারাড ব্র্যান্থওয়েটও ফিরেছেন দলে। ২০২৪ সালের জুনে একবারই ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি।
বিশ্বকাপে এক মিনিটও মাঠে না নামা কবেি মাইনুও দলে আছেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তিনটি গোল করা ডমিনিক কালভার্ট-লুইনও জায়গা পেয়েছেন। গত মৌসুমের শুরু থেকে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছেন তিনিই—১৭টি।
তবে এবারও ফোডেনকে রাখা হয়নি। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ডার্বিতে লাল কার্ড দেখেছিলেন তিনি। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া মরগ্যান গিবস-হোয়াইট ও অ্যাডাম হোয়াটনও এবার টুখেলের বিবেচনায় নেই।
২০২৬ সালে প্রিমিয়ার লিগে গিবস-হোয়াইটের অবদানও উল্লেখযোগ্য। এ বছর তাঁর গোল ১৩টি, সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট। এই সময়ে তাঁর চেয়ে বেশি গোল-অবদান শুধু ব্রুনো ফার্নান্দেজের—সাত গোল ও ১৫ অ্যাসিস্ট।
সৌদি প্রো লিগের স্ট্রাইকার ইভান টোনি ও অলিভার ওয়াটকিনসও দলে জায়গা পাননি। চোটের কারণে বাইরে রয়েছেন ডিন হেন্ডারসন, বেন হোয়াইট ও ড্যান বার্ন। একই কারণে রিস জেমসেরও দলে না থাকার কথা জানানো হয়েছে।
নেশনস লিগে ইংল্যান্ডের প্রথম ম্যাচই কঠিন পরীক্ষার। ২৬ সেপ্টেম্বর ঘরের মাঠে বর্তমান বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে টুখেলের দল।
এরপর চেকিয়ার বিপক্ষে প্রথমে অ্যাওয়ে ও পরে ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের মাঝে ক্রোয়েশিয়ার মাঠেও নামবে তারা।
ইংল্যান্ডের পূর্ণ দল
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, জেসন স্টিল, জেমস ট্র্যাফোর্ড।
রক্ষণভাগ: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, জ্যারাড ব্র্যান্থওয়েট, ট্রেভো চালোবা, মার্ক গুয়েহি, লুইস হল, এজরি কনসা, ত্রিনো লিভরামেন্তো, নিকো ও’রোইলি, জ্যারেল কোয়ানসা।
মাঝমাঠ: এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মাইলস লুইস-স্কেলি, কবেি মাইনু, কোল পালমার, ডেকলান রাইস, অ্যালেক্স স্কট।
আক্রমণভাগ: হ্যারি কেইন, ডমিনিক কালভার্ট-লুইন, এবেয়ারেচি এজে, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মার্কাস রাশফোর্ড, মরগ্যান রজার্স, বুকায়ো সাকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন
পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত
ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা
মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি
বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী
টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু
শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী
বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক
পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১
আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ