দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন আবারও মা হয়েছেন। ২২ বছর বয়সী এই অভিনেত্রী ও তার স্বামী জেক বনজোভির পরিবারে এবার এসেছে এক পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা।
নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে মিলি লিখেছেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে অভিনেত্রীর হাতে ‘মম’ লেখা একটি আংটিও দেখা যায়। বিষয়টি ভক্তদের নজর কেড়েছে। এর আগে ২০২৫ সালের আগস্টে মিলি ও জেক একটি কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন। এবার পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানানোর মধ্য দিয়ে তাদের সংসারে নতুন আনন্দ যোগ হলো।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রাখেন মিলি ও জেক। তারা নিজেদের জীবনের সবকিছু প্রকাশ্যে না এনে বিশেষ মুহূর্তগুলোই কেবল ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাই দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি অনেকটা আকস্মিকভাবেই জানতে পারেন অনুরাগীরা।
মিলি ও জেকের সম্পর্কের শুরু ২০২১ সালে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মিলি জানিয়েছিলেন, ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে তার। পড়াশোনার সময় থেকেই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জানার আগ্রহ ছিল বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে ‘ইলেভেন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান মিলি ববি ব্রাউন। পরে ‘এনোলা হোমস’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন
পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত
ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা
মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার
ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী
টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু
শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী
বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক
পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১
আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ