ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১

Daily Inqilab নীলফামারী জেলা সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় একটি ষাঁড় গরু উদ্ধার এবং নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ডিএএমপি ৭/১৪-এস সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে একটি ষাঁড় গরু নিয়ে আসার সময় কয়েকজনকে দেখতে পায় বিজিবি। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ষাঁড়টি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। এ সময় মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মুকুল রায় ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। বিজিবি জানায়, পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছয়টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, দুটি অভিযানে উদ্ধার করা গরু ও মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা। আটক মুকুল রায়কে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা গরুটির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক

আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ