দাপুটে জয়ে লা লীগায় শুভসূচনা বার্সালোনার
২৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ এএম
লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচ দাপুটে জয় দিয়ে শুরু করল বার্সালোনা।আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পুরো মাঠের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে অল-আউট অ্যাটাকিং ফুটবল উপহার দেয় হানসি ফ্লিকের শিষ্যরা। তাতে জয় আসে অনায়সেই।
ন্যু ক্যম্পে বৃহস্পতিবার রাতে লিগ ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রাফিনিয়া দলকে লিড এনে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ফের্মিন লোপেস।
দাপুটে ফুটবল খেলার বার্সার এদিন জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।তবে মোট আটটি সেভ করে ব্যবধান আরও বড় হতে দেননি ২০২৬ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী সিমন।
ম্যাচে বার্সার আধিপত্যর চিত্র পরিসংখ্যানেই স্পষ্ট।৭০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ২২টি, যার ১০টি লক্ষ্যে ছিল। বিলবাওয়ের পাঁচ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
প্রথম মিনিট থেকে কোন গোলপোস্ট,কখনও উনাই সিমন আর অফসাইড বাধা হয়ে দাঁড়ালেও প্রথমার্ধেই লিড পেয়ে যায় বার্সা।৩৭তম মিনিটে দলকে লিড এনে দেন রাফিনিয়া।পেদ্রির রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান রাফিনিয়া।এবারের লিগে দুই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো তিনটি।
পাঁচ মিনিট পর ব্যবধান বাড়তে পারত।ওয়ান-অন-ওয়ানে ইয়ামালের একেবারে কাছ থেকে নেওয়া শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উনাই সিমন।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বার্সার আক্রমণের ধার কখনও কমেনি।৫৩তম মিনিটে গোল পেতে পারতেন ইয়ামাল, প্রায় ২০ গজ দূর থেকে তার জোরাল শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর বক্সের বাইরে থেকেই লোপেসের শট ঠেকান সিমন।
৬৩তম মিনিটে দুটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। রাফিনিয়ার জায়গায় নতুন ক্লাবে অভিষেক হয় রদ্রির। আর মার্ক বের্নালের জায়গায় নামেন দানি ওলমো।৭৫তম মিনিটে সমতায় ফিরতে পারত বিলবাও। সানসেতের শট হোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেও পোস্টে লাগে।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। দুই মিনিট আগে বদলি নামা কারিম আডেইয়েমির বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বিলবাও ডিফেন্ডার এমরিক লাপোখ্ত, বল চলে যায় লোপেসের পায়ে, ফাঁকা জালে পাঠিয়ে দেন তিনি।
৮৯তম মিনিটে কাছ থেকে আডেইয়েমির শট ফিরিয়ে দেন সিমন। যোগ করা সময়ে ইয়ামালের আরেকটি শটও ব্যর্থ করে দেন তিনি।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
দৈনন্দিন জীবনে ইসলাম
সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন