ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

Daily Inqilab হাফেজ আব্দুল্লাহ বিন কবীর

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

বর্তমানে একজন মানুষের হাতে যে পরিমাণ ক্ষমতা রয়েছে, তা এক দশক পূর্বেই অকল্পনীয় ছিল। মোবাইল ফোনের পর্দায় লেখা কয়েকটি শব্দ মুহূর্তেই পৌঁছে যায় হাজারো মানুষের কাছে। একটি ছবি, একটি ভিডিও, একটি মন্তব্য কয়েক মিনিটের মাঝেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যোগাযোগকে করেছে সহজ, জ্ঞানকে করেছে সহজলভ্য। কিন্তু এর সঙ্গে তৈরি হয়েছে নতুন এক সংকট। আমরা কী বলছি, কীভাবে বলছি, এবং কেন বলছি? এটার সঠিক কোনো উত্তর নেই আমাদের কাছে। এই প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে তাকাতে হবে মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) এর চরিত্রের দিকে। আল্লাহ তায়ালা পবিত্র কোরান মাজিদে বলেছেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সূরা আল কলম : ৪)।
অর্থাৎ নবিজি (সা.) এর জীবন শুধু ইবাদত বন্দেগি অনুসরণের বিষয় নয়। বরং তার জীবন ছিল মানুষের সাথে মেলামেশা, মতের মিল সামলানো, ক্ষমা করা এবং মানুষের সম্মান রক্ষার অন্য শিক্ষা। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে নবিজির জীবনের সেই শিক্ষাগুলোই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় স্ক্রিনের ওপাশে থাকা মানুষটিকে বাস্তব মনে করি না। যার ফলে সামনাসামনি যে কথাটা বলতে পারি না, কমেন্ট বক্সে সেটা অনায়াসেই লিখে ফেলি। কাউকে অপমান করা, ঠাট্টা-বিদ্রুপ করা, ব্যক্তিগত আক্রমণ কিংবা তার ভুলকে নিয়ে প্রকাশ্যে হাসি তামাশা করা যেন স্বাভাবিক হয়ে গেছে।
কিন্তু একজন মুসলমানের কাছে মানুষের সম্মান কোনো ভার্চুয়াল বিষয় হতে পারে না। কোরান আমাদের এ বিষয়ে সতর্ক করেছে : কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে এবং একে অপরকে অপমানজনক নামে না ডাকে। (সূরা আল-হুজুরাত : ১১)। তাই কমেন্ট করার আগে নিজেকে প্রশ্ন করা দরকার, এই কথাটি যদি ওই ব্যক্তির সামনে বলতে হতো, তাহলেও কি আমি একইভাবে বলতাম? এই একটা প্রশ্নই হয়তো আমাদের অনেক অনর্থক বিতর্ক ও সম্পর্কের অবনতি থেকে রক্ষা করতে পারে।
সোশ্যাল মিডিয়ার আরেকটি বড় সংকট হলো. গুজব ও যাচাইহীন তথ্যের বিস্তার। একটা অসত্য সংবাদ কয়েক মিনিটেই হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কোনো অবিশ্বস্ত ব্যক্তি সংবাদ নিয়ে এলে তা যাচাই করে নিতে। (সূরা আল-হুজুরাত : ৬)। আমরা প্রায়ই কোনো সংবাদ নিজের মতের সঙ্গে মিলে গেলে যাচাই না করেই শেয়ার করি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেখলে সত্যতা নিশ্চিত না হয়েই তা ছড়িয়ে দিই। অথচ একটি মিথ্যা পোস্ট একজন মানুষের সম্মান, সম্পর্ক এমনকি জীবনের ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। তাই কোনো কিছু শেয়ার করার আগে দুটি প্রশ্ন জরুরি। এটি কি সত্য? এবং এটি শেয়ার করা কি প্রয়োজনীয়?
গিবতের ক্ষেত্রেও আমাদের নতুন করে ভাবতে হবে। গিবত এখন শুধু আড্ডার মধ্যে সীমাবদ্ধ নয়, তা পৌঁছে গেছে নিউজফিড ও কমেন্ট বক্সে। কারও ব্যক্তিগত বিষয় প্রকাশ করা, অনুপস্থিত কাউকে নিয়ে ব্যঙ্গ করা কিংবা তার দুর্বলতা জনসম্মুখে তুলে ধরা, এসবের ব্যাপারে আমাদের সতর্ক থাকা জরুরি। নবিজি (সা.) শিখিয়েছেন, ‘একজন মুসলিমের হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে।’ (সহীহ মুসলিম : ৪০)। আজ আমাদের জিহ্বার সঙ্গে যুক্ত হয়েছে কিবোর্ড, তাই জিহ্বার পাশাপাশি আঙুলকেও সংযত করা প্রয়োজন।
এছাড়াও রাগের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট বা মন্তব্য অনেক সময় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। নবিজি (সা.) বলেছেন, ‘প্রকৃত শক্তিশালী সে নয় যে অন্যকে পরাজিত করে, বরং সে-ই শক্তিশালী, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহীহ বুখারী : ৬১১৪)। তাই কেউ আমাকে আক্রমণ করলেই সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করতে হবে এমন নয়। সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব বিতর্কে জয়ী হওয়াও জরুরি নয়।
সোশ্যাল মিডিয়া আমাদের সামনে আত্মপ্রদর্শনেরও এক বিশাল ক্ষেত্র তৈরি করেছে। কোথায় গেলাম, কী খেলাম, কী কিনলাম সবকিছুই যেন অন্যকে জানানোর বিষয় হয়ে উঠেছে। নিজের আনন্দ বা সাফল্য ভাগ করে নেওয়া অপরাধ নয়, কিন্তু প্রশ্ন হলো, এর পেছনে উদ্দেশ্য কী? আমরা কি আনন্দ ভাগ করছি, নাকি প্রশংসা পাওয়ার জন্য নিজেকে প্রদর্শন করছি?
নবিজি (সা.) এর জীবন আমাদের বিনয়, সরলতা ও আত্মসংযম শেখায়। তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন আত্মপ্রচারের মাধ্যমে নয়; সত্যবাদিতা, আমানতদারি, মমতা ও উত্তম চরিত্রের মাধ্যমে। তাই সোশ্যাল মিডিয়ায় অনুসারীর সংখ্যা যতটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের আচরণ কতজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে, মন্তব্য করার আগে কিংবা কোনো কিছু শেয়ার করার আগে যদি আমরা একবার ভাবি ‘এই পরিস্থিতিতে রাসূল (সা.) কীভাবে আচরণ করতেন?’ তাহলে আমাদের ডিজিটাল পৃথিবীটিও সুন্দর হয়ে উঠবে। কারণ নবিপ্রেম শুধু মুখের উচ্চারণে নয়; নবিপ্রেমের সবচেয়ে সুন্দর প্রকাশ হলো তাঁর চরিত্রকে নিজের চরিত্রে ধারণ করা। আল্লাহ আমাদের সবাইকে ডিজিটাল মিডিয়ার ফিতনা থেকে নিরাপদ রাখুন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে নবিজি (সা.) এর জীবনের অনুসরণের তৌফিক দান করুন। আমীন।

বিভাগ : ইসলামী জীবন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

মজলুমের পাশে দাঁড়ানো নববী আদর্শ

মজলুমের পাশে দাঁড়ানো নববী আদর্শ