ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

দৈনন্দিন জীবনে ইসলাম

Daily Inqilab ইনকিলাব

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

প্রশ্ন : ড্রেসিং করা মুরগি খাওয়া জায়েজ আছে কি?
উত্তর : জায়েজ আছে। শর্ত হলো, মুরগির ড্রেসিংটি তার নাপাক অঙ্গ বর্জ্য ছাড়া করতে হবে। গরম পানিটিও পাক হলে ভালো। এরপরও নিজেরা পবিত্র পানি দিয়ে এ মুরগির গোশত ভালো মতো ধুয়ে নিতে হবে। সুবিধা থাকলে সতর্কতার জন্য মেশিনে ড্রেসিং না করে নিজের হাতে করে নেয়া ভালো। অনেক মুরগি হলে, নিজের ক্ষমতা না থাকলে, বড় কোনো অনুষ্ঠানে, সুপার শপ থেকে কিনলে, বিদেশে, ভ্রমণের সময় বাইরের ড্রেসিং ছাড়া উপায় থাকে না। সুতরাং সচেতন ও সঠিক লোকেদের ড্রেসিং করা মুরগি খাওয়া যায়, যদি নাজায়েজ হওয়ার শক্ত প্রমাণ বা কারণ না থাকে।

প্রশ্ন : আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করি। এখানে অন্যান্য বন্ধুদের মতো আমার কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী বন্ধুও রয়েছে। তাদের পূজা-পার্বণে আমাদের তারা দাওয়াত করে। আমাদের কিছু কিছু বন্ধু পূজার ছুটিতে তাদের সাথে গিয়ে পূজা উৎসবে অংশগ্রহণ করে। এমনকি তাদের মতো নাচ-গানেও অংশ নিয়ে থাকে। অন্য ধর্মের কোনো ধর্মীয় উৎসবে মুসলমানদের অংশ নেয়া কি ঠিক? গুনাহ হলে কি ধরনের গুনাহ হবে?
উত্তর : অমুসলিম বন্ধু-বান্ধবের সাথে গুনাহর কাজ ছাড়া অন্য সব কিছুতে অংশ নেয়া যেতে পারে। আপনার বন্ধুরা যতক্ষণ স্বাভাবিক কাজে থাকে, ততক্ষণ তারা আপনাকে পাশে পাবে এটাই নিয়ম। কিন্তু তাদের বন্ধুত্বের টানে আপনি শিরক ও কুফরি করতে পারেন না। হারাম খাদ্য গ্রহণ করতে পারেন না। মানবিক ও সামাজিক সম্পর্ক এক কথা, অন্য ধর্মের উপাসনায় যোগ দেয়া আরেক কথা। তাদের সাথে নাচ-গানে অংশ নেয়া, পূজার প্রসাদ খাওয়া, উৎসবে শরিক হওয়া সবই ইসলামে নিষিন্ধ। কেননা, ‘দুর্গোৎসব’ একটি উৎসব মাত্র নয়, এটি একটি ধর্মীয় আচার বা উপাসনা। এতে কোনো মুসলমান অংশ নিতে পারে না। যদি নেয়, তা হলে আল্লাহর সাথে শিরক করার গুনাহ হবে।
প্রশ্ন : যদি কোন নাবালক মেয়েকে তার অনুমতি ছাড়া অভিভাবকরা বিয়ে দেয়। সে বিয়ে কি হবে? পরে যদি সাবালক হয়ে মেয়েটি বিয়ে মেনে না নেয়, তখন কি হবে?
উত্তর : বিয়ে হবে। যদি ইসলামী শরিয়ত অনুসরণ করা হয় তাহলে নাবালিকাকেও তার সম্মতি বা কবুল বলা ছাড়াই বৈধ অভিভাবক বিয়ে দিতে পারেন। এ বিয়ে মেয়েটি সাবালিকা হওয়ার সাথে সাথে অনতিবিলম্বে ভেঙ্গে দেওয়ার জন্য কাজী বা বিচার কর্তৃপক্ষকে বলতে পারে। যদি না বলে অল্প সময়ও সংসার চালায় তাহলে আর নারাজি দেওয়ার অধিকার তার থাকে না। এখানে নাবালিকা বলতে আমরা কি বুঝবো? ইসলামী নীতিতে নাবালিকা অর্থ যে মেয়ের নারীত্ব শুরু হয়নি। বয়স তার যাই হোক। অন্যান্য আইনে পশ্চিমা অনেক দেশে ১৩ থেকে ১৮। আমাদের দেশে কমপক্ষে ১৮। এসব নিয়মের নাবালিকাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিলে বিয়েই হবে না। কারণ, তারা সম্ভবত ইসলামী নীতিতে সাবালিকা।

প্রশ্ন : (ক) দুধভাই ওয়ারিশের কোনো ভাগ পাবে কি? (খ) তারাবীহ পড়িয়ে, কোরআন খতম করে হাদিয়া গ্রহন করা জায়েজ আছে নাকি? (গ) মসজিদে দেরিতে এসে কাতার ডিঙ্গিয়ে সামনে যাওয়া ঠিক কিনা? (ঘ) নামাযের শেষ বৈঠকে দরূদ, দুআয়ে মাছুরা না পড়লে গোনাহ হবে নাকি?
উত্তর : (ক) দুধ ভাই বোন কিছুই পাবে না। (খ) শর্ত ছাড়া, হাত পাতা ছাড়া, পাওয়ার আশা ছাড়া প্রাপ্ত সব টাকা-পয়সা, খাদ্য, জামা-কাপড়, ঈদের উপহার, হাদিয়া ইত্যাদি তারাবীহ পড়ানো সম্মানিত হাফেজ সাহেব নিতে পারেন। (গ) কাতার পূরণের জন্য অন্যকে কষ্ট না দিয়ে যাওয়া যায়। তবে নিজেকে বড় মনে করে দম্ভ নিয়ে অন্যদের কষ্ট দিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। (ঘ) গোনাহ হবে না, কারণ এসব ফরজ ওয়াজিব নয়। তবে নামাজ অপূর্ণাঙ্গ ও অসুন্দর হবে।

বিভাগ : ইসলামী জীবন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

মজলুমের পাশে দাঁড়ানো নববী আদর্শ

মজলুমের পাশে দাঁড়ানো নববী আদর্শ