ক্লাবেও সাবেক সতীর্থ এখন মেসির কোচ
২৮ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১১:১০ এএম
জাতীয় দলের পর এবার ক্লাবেও সাবেক সতীর্থকে কোচ হিসেবে পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার দলটিতে গিলের্মো হোয়োসের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক এই উইঙ্গার।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) দলটি।
টানা পাঁচ ম্যাচে জয়হীন মায়ামি— হার চারটিতেই। এর মধ্যে রয়েছে লিগস কাপ ও এমএলএস নিয়মিত মৌসুমের ম্যাচ।
ইন্টার মায়ামি জানিয়েছে, গনসালেস প্রয়োজনীয় কাজের অনুমতি পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন। ততদিন পর্যন্ত হোয়োস অন্তর্বর্তীকালীনভাবে দলের দায়িত্বে থাকবেন।
ক্লাব এক বিবৃতিতে হোয়োসের অবদানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেছে, তিনি গত এপ্রিল থেকে পূর্ণ নিষ্ঠায় দায়িত্ব পালন করেছেন।
গনসালেস এর আগে আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রাল, উনিয়ন (সান্তা ফে) এবং প্লাতেন্সে ক্লাবের কোচ ছিলেন।
বর্তমানে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।
গনসালেস ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরে ইউরোপে গিয়ে খেলেছেন স্পেনের ভ্যালেন্সিয়া ও সারাগোসা এবং ইতালির ইন্টার মিলানে।
জাতীয় দলে তিনি লিওনেল মেসির সতীর্থ ছিলেন। ২০০৫ সালে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে দুজন একসঙ্গে খেলেন।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও জাতীয় দলে খেলেছেন মেসি।
হোয়োস গত এপ্রিল মাসে হাভিয়ের মাসচেরানোর স্থলাভিষিক্ত হয়ে প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর বিশ্বকাপের পর তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।
তার অধীনে দল প্রথম আট ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ১ হারে ১৯ পয়েন্ট সংগ্রহ করে এবং ২৬ গোল করে। এমএলএসে অভিষেকের পর কোনো ইন্টার মায়ামি কোচের সবচেয়ে সফল সূচনা ছিল এটি।
আসছে নতুন খেলোয়াড়ও
এছাড়া বৃহস্পতিবার ইন্টার মায়ামি ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে আলোচনায় অগ্রগতি করেছে। ১৯ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার রিকুয়েলমে ফিলিপিকে দলে ভেড়াতে তারা চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
দৈনন্দিন জীবনে ইসলাম
সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন