ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
প্রিমিয়ার লিগের ২য় রাউন্ড এ ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি; হালান্ড, চেরকি দুজনেই করেছেন জোড়া গোল

হালান্ড-চেরকি জুটির জোড়া গোলে প্যালেসকে বিদ্ধস্ত করল সিটি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০৩:১৭ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৭ এএম

সংগৃহীত

সেলহার্স্ট পার্কে গোলের বন্যা বইয়ে দিয়ে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এর ফলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দারুণ শুরু করেছে সিটি।

প্রথমার্ধে কেবল এক গোলের ব্যবধান থাকলেও বিরতির পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানচেস্টার সিটি। দলের জয়ে বড় ভূমিকা রাখেন রায়ান চেরকি ও আর্লিং হালান্ড। দুজনেই জোড়া গোল করে প্যালেসের রক্ষণকে কার্যত ছিন্নভিন্ন করে দেন।

১৭ মিনিটে আঁতোয়ান সেমেনিয়োর ক্রস থেকে হালান্ডের হেডে এগিয়ে যায় সিটি। এই গোলটি ছিল প্যালেসের বিপক্ষে হালান্ডের টানা ষষ্ঠ ম্যাচে গোল। পরে আরো একটি গল করায় প্রতিপক্ষটির বিপক্ষে ছয় ম্যাচে তাঁর গোল এখন ১০টি।

বিরতির পর মাত্র ৯ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন চেরকি। ফিল ফোডেনের পাস পেয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফুটওয়ার্কে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

তবে ৫৬ মিনিটে ভাগ্যের সহায়তায় ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় প্যালেস। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক পোস্টে লেগে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে ধাক্কা খেয়ে জালে জড়ায়। ফলে ব্যবধান কমে হয় ২-১।

কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরই ডি-বক্সের বাইরে থেকে নিজের দুর্বল ডান পায়ে শট নিয়ে আবারও গোল করেন চেরকি। ডিফেন্ডার ক্রিস রিচার্ডসের গায়ে লেগে বলের গতিপথ বদলে গেলেও গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি।

এটি ছিল চেরকির ক্যারিয়ারের প্রথম জোড়া গোল। একই সঙ্গে প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে এক ম্যাচে একাধিক গোল এবং আরেক ম্যাচে একাধিক অ্যাসিস্ট করা মাত্র তৃতীয় খেলোয়াড় হলেন তিনি। এর আগে এই কীর্তি ছিল থিয়েরি অঁরি ও দিদিয়ের দ্রগবার।

৮৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান হালান্ড। ফিল ফোডেনের পাস পেয়ে কাছের পোস্টে বাঁ পায়ের শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে এটি ছিল সিটির ২০০০তম গোল—এই মাইলফলকে পৌঁছানো ষষ্ঠ দল তারা।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। 

অন্যদিকে এই হারে মৌসুমের প্রথম দুই লিগ ম্যাচেই হারল ক্রিস্টাল প্যালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের জয়হীন ম্যাচের সংখ্যা দাঁড়াল নয়টি। ইউরোপা লিগের ব্যস্ততার আগে দলকে শক্তিশালী করতে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই আরও খেলোয়াড় প্রয়োজন—এই ম্যাচে সেটিই যেন আরও স্পষ্ট হয়ে উঠল।

দুই ম্যাচে দুই জয়—নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগ যে কতটা ভয়ংকর হতে পারে, প্যালেসের বিপক্ষে তারই বড় বার্তা দিলেন হালান্ড ও চেরকি।

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী