ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে হার এড়িয়েছে পিএসজি;

৫ মিনিটের ভিতিনহা ঝড়ে হতাশ লিল, পিএসজির দ্বিতীয় ড্র

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

সংগৃহীত

৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লিল; যোগ করা সময়ে ভিটিনহা ও মারকিনিওসের দুই গোলে ম্যাচে ফিরল পিএসজি।

জয়টা যেন হাতের মুঠোয় নিয়েই শেষ মুহূর্তের অপেক্ষায় ছিল লিল। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইকে হারানোর সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে দুই গোল হজম করে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। ভিটিনহা ও মারকিনিওসের যোগ করা সময়ের গোলেই অবিশ্বাস্যভাবে এক পয়েন্ট উদ্ধার করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

পিয়েরে-মরোয়া স্টেডিয়ামে শুরু থেকেই লিলের পরিকল্পনা ছিল পরিষ্কার—পিএসজির রক্ষণে তৈরি হওয়া জায়গা কাজে লাগানো। ২১ মিনিটে অলিভিয়ের জিরুর দুর্দান্ত পাস থেকে হাকন হারাল্ডসন গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। অন্যদিকে ওসমান দেম্বেলে ও জোয়াও নেভেস না থাকায় পিএসজির আক্রমণভাগও প্রত্যাশিত ধার পাচ্ছিল না। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও লিলের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি লুইস এনরিকের দল।

দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে নেয় পিএসজি। খভিচা কাভারৎসখেলিয়াকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ান এনরিকে। কিন্তু লিলের রক্ষণে বারবার আটকে যাচ্ছিল পিএসজি। উল্টো ৮৪ মিনিটে দিলানে বাকোয়ার দুর্দান্ত বাঁকানো শটে ২-০ করে লিল। দুটি গোলের এসিস্টই করেছেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়ের জিরু। তখন মনে হচ্ছিল, শিরোপাধারী পিএসজিকে হারিয়েই নতুন মৌসুমে বড় বার্তা দিতে যাচ্ছে লিল।

কিন্তু নাটক তখনও বাকি। যোগ করা সময়ের প্রথম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিটিনহা। এরপর ৯০+৫ মিনিটে সেই ভিটিনহাই ক্রস তুলে দেন, আর সেখানে মাথা ছুঁইয়ে গোল করে পিএসজিকে সমতায় ফেরান মারকিনিওস। মাত্র চার মিনিটের ব্যবধানে ০-২ থেকে ২-২—শেষ বাঁশির আগ পর্যন্ত লিলের জয় হাতছাড়া হয়ে যায়।

এই ড্রয়ে শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই ধাক্কা খেল পিএসজি। ফরাসি লিগে প্রথম দুই ম্যাচে এবার জয়হীন থাকল তারা—২০২০-২১ মৌসুমের পর প্রথমবার। অন্যদিকে লিলের জন্য এটি নিঃসন্দেহে হতাশার ফল; ৮৪ মিনিট পর্যন্ত জয় নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তের প্যারিসিয়ান ঝড়ে তিন পয়েন্ট হাতছাড়া করল তারা।

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী