অভিষেকেই আলোকিত সাইবারি সিটি-বায়ার্নের রাতে পিএসজির স্বস্তি
৩০ আগস্ট ২০২৬, ১২:০১ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ১২:০১ এএম
বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচে গোল পাননি। গতপরশু রাতে সিটির পরের ম্যাচেই লোকসানটা পুষিয়ে নিয়েছেন আর্লিং হালান্ড। ক্রিস্টাল প্যালেসের মাঠে সিটির ৪-১ গোলের জয়ে করেছেন জোড়া গোল। সেলহার্স্ট পার্কের ক্লাবটি হলান্ডের প্রিয় প্রতিপক্ষ। লিগে এ নিয়ে ছয়বার ক্রিস্টালের মুখোমুখি হয়ে প্রতিবারই গোল আদায় করেছেন সিটি স্ট্রাইকার। দলটির বিপক্ষে ১০ গোল করার পথে হালান্ড নাম লেখান লিগের রেকর্ড বইয়েও। রাহিম স্টার্লিং ও মোহাম্মদ সালাহর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ৬ ম্যাচেই গোল করলেন হলান্ড।
তবে সিটির এই জয়ে আরও একজনের অবদানের কথা না বললে অন্যায় হয়। ৫৪ ও ৫৯ মিনিটে গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার রায়ান শেরকি দুর্দান্ত খেলেছেন। সিটির প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি। বেঞ্চ থেকে নেমে ২টি গোল করে মূল একাদশে ফেরার পথ ঠিকই তৈরি করে নেন শেরকি। সেলহার্স্ট পার্কে সেই ফেরায় জোড়া গোল পাওয়ার পর তাঁকে নিয়ে সিটি কোচ এনজো মারেসকা বলেন, ‘বল পায়ে না থাকা অবস্থায় তার পারফরম্যান্স অবিশ্বাস্য। শুধু ২টি গোল নয়, বল পায়ে সে যা করেছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সে প্রেস করে বল পায়ে এবং বল ছাড়া আমাদের পরিপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে।’ শেরকি তার নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। শুনুন তার মুখেই, ‘আমার পারফরম্যান্স মোটামুটি। প্রথমার্ধে আমরা জায়গা পাইনি। আমি বাজে খেলেছি। আমি খেলতে চাই, গোল করতে চাই- বিষয়টি তাদের (সিটি) দেখাতে হবে।’
এই ম্যাচে ক্রিস্টাল গোল করতে না পারলেও স্কোরশিটে তাদের নামের পাশে ১টি গোল যোগ হওয়ার কারণ জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২০১৩ সালের ডিসেম্বরে কোস্তাল পান্তিলিমনের পর সিটির প্রথম গোলকিপার হিসেবে ম্যাচের ৫৬ মিনিটে আত্মঘাতী গোল করেন দোন্নারুম্মা। প্রথম দুই ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সিটি।
এদিকে, ৫ গোলে জার্মান বুন্দেসলিগায় নতুন মৌসুম শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। একই রাতে ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে তাদের জয়ের ব্যবধান ৫-১। গোল পেয়েছেন দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে ও লুইস দিয়াজরা। ২টি গোল বানান বুন্দেসলিগায় অভিষিক্ত বায়ার্নের মরোক্কান মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ইংল্যান্ডে সিটি-ক্রিস্টাল ম্যাচের মতো জার্মানিতে এই ম্যাচেও আত্মঘাতী গোল দেখা গেছে। স্টুর্টগার্টের ডিফেন্ডার ইয়োশা ভ্যাগনোমান তার দলকে এগিয়ে দেওয়ার পর আত্মঘাতী গোল করেন। বায়ার্নের হয়ে এটা ছিল তাদের গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। জয়ের পর নয়্যার বলেন, ‘এভাবে মৌসুম শুরু করতে পারাটা স্বপ্নের মতো। আমরা এই ফলই চেয়েছিলাম।’ এ নিয়ে টানা ১৫ বছর বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত রইল বায়ার্ন।
তবে ভাগ্যের জোরে স্বস্তি নিয়েই রাত পার করেছে প্যারিস সেন্ট জার্মেই। ২১ ও ৮৪ মিনিটে ২ গোল হজম করে লিঁলের বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। যোগ করা সময়ে ভিতিনিয়া (৯০+১) ও মারকিনিওসের (৯০+৫) গোলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ নিয়ে লিগ আঁতে টানা দুই ম্যাচেই পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করল লুইস এনরিকের দল। ম্যাচ শেষে পিএসজির ডিফেন্ডার মারকিনিওস বলেন, ‘পিএসজির বিপক্ষে শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই শেষ নয়। ইতিবাচক বিষয় হলো, আমাদের মানসিকতা ও ঘুরে দাঁড়ানো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালের জামে এবাদুল্লাহ মছজিদে ইছালে ছওয়াব মাহফিল
হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন
পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত
ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা
মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি
বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার
ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী
টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু
শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী