ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন

Daily Inqilab ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা :

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

দীর্ঘ প্রায় দেড় যুগ পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাটপাগলা স্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
এতে আহ্বায়ক এবং সদস্য সচিবসহ বিভিন্ন পদে প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন। ছনধরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ গ্রহণ করে। একপর্যায়ে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মী সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ছনধরা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. এনায়েতুল্লাহ কালাম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সৈয়দ এনায়েত উর রহমান, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, এ. কে. এম. সিরাজুল হক, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, কুদরত আলী, ফুলপুর পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. তোজাম্মেল হক রুবেল প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ জেলা, ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম