ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

Daily Inqilab বিশেষ সংবাদদাতা :

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

কুষ্টিয়ার কোর্ট স্টেশন থেকে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশনের অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। প্ল্যাটফর্ম ছোট ও নিচু হওয়ায় শিশু, নারী ও বৃদ্ধ যাত্রীরা ট্রেনে ওঠানামায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতেন। সম্প্রতি এক অসুস্থ নারীর ট্রেনে ওঠা নিয়ে সৃষ্ট বিবাদকে কেন্দ্র করে স্টেশনে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। প্রায় দুই বছর আগে স্টেশনটির সংস্কার কাজের প্রকল্প পাশ হলেও নানা কারণে এতদিন স্টেশনটির সংস্কার কাজ স্থবির হয়ে ছিলো। যাত্রীদের এসব সমস্যা বিবেচনায় নিয়ে অবশেষে দীর্ঘ দুই বছর পর শুরু হয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংস্কার কার্যক্রম।
গত মঙ্গলবার স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। সংস্কার কাজের আওতায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর পাশাপাশি এর উচ্চতাও বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ রেলওয়ে পাকশী অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী আব্দুল হানিফ জানান, বর্তমানে এই স্টেশনের প্ল্যাটফর্মটি ৬০০ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট। আমরা প্ল্যাটফর্মটিকে ১২০০ ফুট দৈর্ঘ্যে উন্নীত করবো। বর্তমানে প্ল্যাটফর্মের উচ্চতা রয়েছে মাত্র ৯ ইঞ্চি। আমরা আরো দুই ফুট উঁচু করে প্ল্যাটফর্মটির উচ্চতা ২ ফুট ৯ ইঞ্চিতে রূপান্তরিত করবো। এছাড়াও স্টেশনে যাত্রীদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করবো। এগুলোই সংস্কার কাজের মূল অংশ। রেলস্টেশন সংস্কার কাজে ব্যয় হবে প্রায় ৩ কোটি টাকা। এর মাধ্যমে প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও উচ্চতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, রেল স্টেশনের সংস্কার কাজটি আজ থেকে দুই বছর আগে অনুমোদন হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৩ কোটি টাকা। এর মধ্যে আমাদের ২৬ ফুট রাস্তা প্রসারিত করতে হবে, ট্রেনের জন্য জায়গা বাড়াতে হবে। আমরা যত দ্রুত সম্ভব স্টেশনটির সংস্কার কাজ সম্পন্ন করতে চাই। যদি বাজেট বৃদ্ধির প্রয়োজন হয়, আমরা সেটাও করবো।
দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে কোর্ট স্টেশনের সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় যাত্রী ও বাসিন্দারা। তাদের প্রত্যাশা, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে শেষ হলে কোর্ট স্টেশনে যাত্রীদের ভোগান্তি কমবে। পাশাপাশি স্টেশনটির পরিবেশ ও যাত্রীসেবায় ফিরবে নতুন গতি। সংস্কার কাজ সম্পন্ন হলে শিশু-নারী-বৃদ্ধসহ সব শ্রেণির যাত্রীদের ট্রেনে ওঠানামা সহজ হবে এবং স্টেশনের সার্বিক নিরাপত্তা ও সুবিধা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় অন্যান্যের কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, রেলওয়ের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন

ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন