ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

Daily Inqilab কূটনৈতিক রিপোর্টার :

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রচলিত আইন ও প্রযোজ্য প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং আরও নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকা-ে অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়েও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ নিয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান হচ্ছে। তিনি উল্লেখ করেন, রায় হওয়ার পর সব কাগজপত্র হাতে পেলে যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর বিষয়ে ভারতের কাছ থেকে কোনো জবাব পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট উত্তর মেলেনি। তাদের দিকেও আইনগত প্রক্রিয়া চলতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের মাটিতে তাদের ফিরিয়ে আনা না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
এদিকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহার ও দালালচক্রের তৎপরতা ঠেকাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মাইগ্রেশন সেল বা উইং খোলা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে হওয়া বৈঠকটিকে তিনি ‘ব্রেইনস্টর্মিং সেশন’ বলে বর্ণনা করেন। পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন, পুলিশ, এসবি, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বাণিজ্য ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর কাজ শুরু হয়েছে। এ ব্যবস্থায় নাগরিক তথ্য এক ডেটাবেসে এলে ভুয়া নথি ও দালালচক্রের তৎপরতা কমবে। তবে তা পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত সঠিক নথিতে বিদেশ যাওয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
ভারতের হাইকমিশনারের অ্যাগ্রিমো গ্রহণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের কাছ থেকে নিশ্চিত বিবৃতি না আসা পর্যন্ত এসব খবরে গুরুত্ব দেওয়া উচিত নয়।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন

ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন