সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম
সিরাজগঞ্জে কথিত ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে নাজমুল ইসলাম মিঠুকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দ-াদেশ দেওয়া হয়।
জানা যায়, এ ঘটনায় দায়ের করা ৯৬/২০২৬ নম্বর মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় নাজমুল ইসলাম মিঠুকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
দ-প্রাপ্ত নাজমুল ইসলাম মিঠু সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মিঠু ডাক্তার’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসাবিজ্ঞানের ডিগ্রি বা বৈধতা ছাড়াই তিনি নিয়মিত রোগী দেখে আসছিলেন এবং চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
এর আগে চলতি বছরের ৯ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এই ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছিলেন।
স্থানীয়দের অভিযোগ, মিঠু প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী দেখতেন এবং রোগীপ্রতি নির্দিষ্ট ফি আদায় করতেন। এতে কেবল ফি বাবদ তার প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা আয় হতো। এ ছাড়া তার নিজস্ব ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লেখা অতিরিক্ত চড়া মূল্যের ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হতো। স্থানীয়দের দাবি, ওই ফার্মেসি থেকে তার মাসিক আয় ছিল প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।
ভুক্তভোগী রোগী রহিমা বেগম জানান, ওষুধ কেনার টাকা জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত বাড়ি বিক্রির টাকা দিয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে। প্রতি সপ্তাহে তার প্রায় ১ থেকে ২ হাজার টাকার ওষুধ কিনতে হতো। আরেক ভুক্তভোগী আলতাফ অভিযোগ করেন, বুকে ব্যথা নিয়ে মিঠুর কাছে গেলে তাকে জ্বর ও মাথাব্যথার ওষুধ দেওয়া হয়, যা দেখে তার চিকিৎসক পরিচয় নিয়ে সন্দেহ জাগে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কয়েকজন রোগীর প্রেসক্রিপশন পর্যালোচনা করা হলে দেখা যায়, মিঠুর কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি নেই এবং তার প্রেসক্রিপশন লেখার কোনো আইনগত বৈধতাও নেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ
এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব
জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত
আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির
ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ
৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি
র্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি
বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি
রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা
অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম
ফুলপুরে দেড় যুগ পর ছনধরা বিএনপির কর্মী সম্মেলন