টাং স্ক্র্যাপার দিয়ে জিহবা পরিষ্কার
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম
টাং স্ক্র্যাপার দিয়ে জিহ্বা পরিষ্কার করা হয়। কিন্তু টাং স্ক্র্যাপার কি জিহ্বার উপরে বিদ্যামান টেষ্ট বাডের ক্ষতি করে? টেষ্ট বাডের মাধ্যমে আমরা খাবারের স্বাদ গ্রহণ করে থাকি। তাই এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া, খাবার এবং মৃত কোষ জিহ্বার উপর জমতে পারে। দাঁত ব্রাশ এবং ফ্লসিং এর মাধ্যমে মুখের স্বাস্থ্য ভালো রাখা যায়। টাং স্ক্র্যাপার দিয়ে জিহ্বা পরিষ্কার করা মুখের সজীবতা রক্ষা করার ক্ষেত্রে আরেকটি উপায়। টাং স্ক্র্যাপার বিভিন্ন সাইজের এবং আকৃতির পাওয়া যায়। এটি দিয়ে জিহ্বাকে পিছন থেকে সামনে পরিষ্কার করা হয়। আমাদের মুখ ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ থাকে। এর মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া যা মুখের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু এমন ব্যাকটেরিয়াও আছে যা মাড়ির সংক্রমন, দাঁতে গর্ত যা ক্যাভিটি নামে পরিচিত এবং মুখে দূর্গন্ধ সৃষ্টি করে থাকে। টাং স্ক্র্যাপার ব্যাকটেরিয়া অপসারন করতে সাহায্য করে। একটি সমীক্ষায় দেখা গেছে দিনে দুই বার টাং স্ক্র্যাপার সাত দিন ব্যবহার করার ফলে ব্যাকটেরিয়া অপসারিত হয়েছে যা মুখে দূর্গন্ধ এবং ক্যাভিটি সৃষ্টি করে। টাং স্ক্র্যাপার স্থায়ীভাবে খারাপ ব্যাকটেরিয়া থেকে মুক্তি দিতে পারে না। যখনই আপনি টাং স্ক্র্যাপার ব্যবহার বন্ধ করে দিবেন অথবা খাবার গ্রহণ বা পানিয় পান করার পর ব্যাকটেরিয়া পুনরায় জন্মাতে শুরু করে। টাং স্ক্র্যাপিং অনেকটা দাঁত ব্রাশের মতো। সুতরাং দাঁত ও মুখ পরিষ্কার রাখতে হবে।
কিছু ব্যাকটেরিয়া জিহ্বার পিছনে অবস্থান করে এবং ফ্যাটি এসিড অথবা প্রোটিন গ্রহণ করে। এগুলো সালফার যৌগ নিঃসরন করে যা মুখে দূর্গন্ধ সৃষ্টি করে থাকে। টাং স্ক্র্যাপিং এবং গালের অভ্যন্তরে ব্রাশিং এর মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করে সজীবতা ফিরিয়ে আনা যায়। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে দুই সপ্তাহ টাং স্ক্র্যাপিং জিহ্বার উপর কোটিং বা আবরণ কমিয়ে আনে। এর ফলে জিহ্বার স্বাদ গ্রহণ আগের চেয়ে আরোও উন্নত হয়। টাং স্ক্র্যাপার ব্যবহারের মাধ্যমে একজন মানুষ টক, মিষ্টি, লবণাক্ত বা তিক্ত স্বাদ আলাদা করে অনুভব করতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে টাং স্ক্র্যাপিং জিহ্বাকে খারাপ ব্যাকটেরিয়া মুক্ত করতে পারে যা কোনভাবে রক্তে মিশে গেলে সংক্রমন সৃষ্টি করে। একটি রিপোর্টে দেখা যায় টাং স্ক্র্যাপিং করার ফলে মেয়েদের ক্ষেত্রে ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস এর পরিমান কমে যায়। এন্ডোকার্ডাইটিস তখনই হয় যখন ব্যাকটেরিয়া রক্তে মিশে যায় এবং সংক্রমন সৃষ্টি হয় হার্টের লাইনিং বা আবরণে, রক্তনালিতে অথবা হার্টের ভালবে।
টাং স্ক্র্যাপার কি ক্ষতিকর ? যদি টাং স্ক্র্যাপার জোরে চাপ দিয়ে ব্যবহার করা হয়। তবে সে ক্ষেত্রে টাং স্ক্র্যাপার আপনার টেষ্ট বাডকে ক্ষতিগ্রস্থ করে তুলতে পারে। আর টেষ্ট বাড ক্ষতিগ্রস্থ হলে আপনি খাবার খাওয়ার সময় খাবারের কোন স্বাদ পাবেন না। যদি কেউ সঠিকভাবে হালকা চাপ দিয়ে টাং স্ক্র্যাপার ব্যবহার করে তাহলে টাং স্ক্র্যাপার আপনার জিহ্বার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না। নিশ্চিত করতে হবে যেন টাং স্ক্র্যাপারের কোন অংশ ধারালো না থাকে। যদি অন্য কোন রোগে জিহ্বা থেকে রক্তপাত হয় তাহলে টাং স্ক্র্যাপার ব্যবহার বন্ধ রাখতে হবে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
ইমপ্রেস ওরাল কেয়ার
বর্ণমালা সড়ক, ইব্রাহিমপুর, ঢাকা।
মোবাইল-০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল-ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
সান সিরোতে ইতিহাস গড়ে মিলানকে হারিয়েছে বেনফিকা
চলছে বার্সার গোল উৎসব, এবার ৭-২
৫০ বছর পর ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হারল ইউনাইটেড
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ
এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব
জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত
আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির
ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ
৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি
র্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি
বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো
সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার