ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

গর্ভবতী মায়ের যা জানতে হবে

Daily Inqilab মোঃ জহিরুল আলম শাহীন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম

নারী জীবনের সার্থকতা ও পূর্ণতা আসে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে। গর্ভধারণ ও সন্তান দেওয়া আসলে কোনো রোগ নয়। একটি জৈবিক নিয়মের প্রক্রিয়া মাত্র। মহান আল্লাহর বিশেষ নিয়ামত। এই সম্পদ বা সন্তান কেই কেন্দ্র করে দাম্পত্য জীবনে সুখ, শান্তি, পরিতৃপ্তিও সার্থকতা বয়ে আসে সংসারে। পৃথিবীর সকল মা-ই সর্বদাই কামনা করে যে গর্ভাবস্থায় সম্পূর্ণ সুস্থ থেকে একটি, সুস্থ, ও স্বাস্থ্যবান শিশু জন্ম দেওয়া। তাই এই সময়টা একটু আলাদা সর্তক, সচেতন হয়ে নিজের যতœ নিতে হয়। কারণ এখন একটি দেহে দুইটি প্রানের বসবান। তাই এ সময় পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিছন্নতা, বিশ্রাম ও চলাফেরা খুবই নিয়ম মাফিক করে চলতে হয়। মায়ের সতর্কতাই বাচ্চার নিরাপত্তা, মায়ের সুস্থতাই বাচ্চার সফলতা। এ ব্যাপারে কিছু জানুন সর্তক হোন, অন্যকে জানান সর্তক করুণ।

গর্ভাবস্থায় দীর্ঘ ভ্রমন, উঁচু হিলের জুতা, অতিরিক্ত তেল, মসলা, চর্বিযুক্ত যাবার, ফাস্টফুড খাবার হতে বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় হঠাৎ করেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া যাবে না। গর্ভধারনের শুরু থেকে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরামর্শতে থাকতে হবে। কোনো অসুবিধা না থাকলে নিয়মিত ডাক্তারের পরামর্শ সম্ভব না হলে অন্তত তিন মাস পরপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। মনে রাখবেন সমাজিক যোগাযোগ মাধ্যমের বা ইউটিউবের মধ্যমের কোনো পরামর্শ মতে নিজে নিজে কোনে ধরনের ঔষধ খাবেন না।

দীর্ঘসময় একটানা দাঁড়িয়ে বা বসে কাজ করবেন না। মাঝে মধ্যে বিরতি দিয়ে বা সামান্য বিশ্রাম নিয়ে করবেন। দুপুরের খাবারের পর বিশ্রাম নিবেন। নিয়মিত ৭/৮ ঘণ্টা ঘুমাবেন। প্রতিদিন রঙিন শাকসবজি ফলমূল খাবেন। তবে পেঁপে ও আনারস গর্ভের প্রথম অস্থায় খাবেন না। প্রতিদিন ২/৩ লিটার পানি পান করতে হবে। ঢিলেঢালা সুতি পোশাক পরিধান করতে হবে। কাপড় পড়ার সময় ও কাজ করার সময় সতর্ক থাকবেন যাতে পেঁটের ওপর চাপ সৃষ্টি না হয়। গর্ভবতী মায়ের পাশাপাশি পরিবারের সবাই গর্ভবতী মায়ের প্রতি সর্তক থাকতে হবে এবং সর্বত্রাই সহযোগিতা করতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে যাতে শরীরে পুষ্টির অভাব দেখা না দেয়। গর্ভাবস্থায় যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিচে গর্ভবর্তী মায়েদের কিছু উল্লেখযোগ্য সমস্যার কথা তুলে ধরা হলো। কোনো সমস্যায় নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নিবেন । বসে বসে অপেক্ষা করবেন না। না হয় গর্ভবতী মায়ের জীবনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

* হঠাৎ রক্তপাত শুরু হলেঃ গর্ভবতী মায়ের যৌনী পথে হঠাৎ রক্তপাত হলে বেশ বিপদের লক্ষণ। প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তপাত শুরু হলে বা প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত হলে বা গর্ভফুল না পড়লে অতি দ্রুত মা কে হাসপাতালে নিয়ে যেতে হবে। একজন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেরী হলে মা ও শিশুর দুজনেরই বিপদের কারণ হতে পারে।

* খিঁচুনি হলে: গর্ভবতী মায়েদের খিঁচুনি হলো অত্যন্ত জটিল ও ঝুঁকি পূর্ণ আস্থা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে এক্লাম্পসিয়া বলা হয়। গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিনের বেশি থাকলে তাকে প্রি একলাম্পসিয়া বলা হয়। এটি তীব্র আকারণ ধারণ হলে খিঁচুনি দেখা দেয় এবং মা অজ্ঞান হয়ে যেতে পারে। এটি সাধাররণত গর্ভধারণের ২০ সপ্তাহ বা ১২০ দিনের পর বা প্রসবের সময় বা পরেও হতে পারে। এটি মা ও শিশু উভয়ের জন্যই বিপদ জনক। এ অবস্থা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
* চোখে ঝাপসা দেখলে, পায়ে পানি আসলে, মাথা ব্যাথা হলে ঃ গর্ভবস্থায় বা প্রসবের সময় বা পরে মা যদি চোখে ঝাপসা দেখে বা ভীষন মাথা ব্যথা অনুভব করে অথবা পায়ে মুখে শরীরে পানি আসেফ তাহলে অবশ্যই ডাক্তারের মাপ পরামর্শ নিতে হবে। তবে গর্ভবতী মায়ের পায়ে স্বাভাবিক কিছু পানি জমতে পারে। এ অবস্থা হলে সকাল বিকাল কিছু সময় হাটাহাটি করলে তা কমে যায়। আর যদি পায়ে পানি জন্মে পা ভারী হয়ে যায় মনে হয়। তাহলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো অবস্থাতেই অবহেলা বা দেরী করা যাবে না।
*
* খুব বেশি জ্বর হলেঃ জ্বর কোনো রোগ নয় অন্য কোনো রোগের লক্ষণ। সুতারাং গর্ভবতী মায়ের যদি কেঁপে কেঁপে শরীরে জ্বর আসে বা এমনিই তীব্র জ্বর হয় বা গর্ভাবস্থায় বা প্রস্রবের পর তিন দিন খুবই বেশি জ¦র হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর মায়ের যদি প্রস্রাবের রাস্তায় জালাপোড়া করে প্রস্রাব করতে কোনো সমস্যা হয়। তাহলেও ডাক্তারের পরামর্শ নিবেন। এ লক্ষনটি মূত্র নালীর সংক্রমন হতে পারে।
* প্রসব হতে দেরী হলেঃ প্রস্রবের ব্যাথা যদি ১২ ঘণ্টার পরও যদি বাচ্চা নিরাপদে প্রস্রব না হয় তাহলে বাসা বাড়িতে মা কে নিয়ে বসে থাকা যাবে না। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার প্রসবকালে বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তাহলে গ্রামের ধাত্রী দিয়ে প্রসবের চেষ্টা করবেন না। এতে বাচ্চার ও মায়ের প্রানহানীর কারণ হতে পারে।
* পেটে তীব্র ব্যথা হলে ঃ গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যে যদি কোনো সময় তলপেটে বেশি ব্যথা করে বা পেট শক্ত হয়ে যায় অথবা রক্তক্ষরণ হয় তাহলে আমি তাড়াতাড়ি হাসপাতালে বা চিকিৎসা কোনো কেন্দ্রে নিয়ে ডাক্তারের শরাণাপন্ন হতে হবে। এ ক্ষেত্রে মায়ের জরায়ু ছাড়া নালীতে বা ডিম্বাশয়ের ভিতরে বাচ্চা জন্ম নিতে পারে এই অবস্থা খুবই বিপদ জনক। যদি এসময় তা ফেটে যায় তাহলে মায়ের জীবনকে বিপদের দিকে টেলে দিতে পারে। তখন অপারেশনের প্রয়োজন হতে পারে। মনে রাখবেন আপনার চিকিৎসক সিদ্ধান্ত নিবেন ও বলে দিবেন।
* বাচ্চার নড়াচড়া: গর্ভধারণের ১৬ সপ্তাহ থেকে ২০ সপ্তাহর মধ্যে মা গর্ভের বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন। এ সময় বাচ্চা মায়ের জরায়ুুর ভিতরে গর্ভস্ত তরল পদার্থেও মধ্যে বা অ্যামনিওটিক ফ্লুইড এ সাঁতার কাটে বা ভেসে তাকে। বাচ্চার চারপাশে ঘিরে একটি বিশেষ তলি থাকে যাকে জলের তলি বা অ্যামুনিওটিক স্যাক বলা হয়। এই থলির তরল পদার্থের মধ্যেই ভ্রুনটি সম্পুর্ণ নিরাপদ অবস্থায় ভেসে থাকে এবং নড়াচড়া করে। এই নড়াচড়া মা অবশ্যই ভালো ভাবে বুঝতে পারেন। কোনো কারণে যদি বাচ্চার নড়াচড়া বেড়ে যায় বা কমে যায়। তাও মা বুঝতে পারে বাচ্চার নড়াচড়া স্বাভাবিক ২৪-২৮ সপ্তাহের পর ১২ ঘণ্টায় অন্ততন ১০ বার নড়াচড়া করে। যদি নড়াচড়া কমে যায় তাহলে বাম দিকে কাত হয়ে শুয়ে এক ঘন্টা গভীরভাবে অনুভব করুন বাচ্চার অবস্থান। তারপরেও নড়াচড়া না পেলে দ্রুত একজন গাইনী বিশেষজ্ঞ বা আগের তত্ত্ববধানে থাকা চিকিৎসকের পরামর্শ নিন।

অবশেষে মনে রাখবেন একটি মানব শিশু মায়ের গর্ভে প্রায় ৪০ সপ্তাহ অবস্থান করে মায়ের কোল আলোকিত করে। গর্ভধারণের ৩৬ সপ্তাহের মধ্যে প্রতি মাসে অন্তত একবার, ৩৬ সপ্তাহ পর প্রতি সপ্তাহে একবার চিকিৎসকের পরামর্শ নিবেন।

মোঃ জহিরুল আলম শাহীন
অধ্যক্ষ, ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ
গোলাপগঞ্জ, সিলেট।


বিভাগ : স্বাস্থ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

র‌্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম

অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম