অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব : পানিসম্পদমন্ত্রী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দিই, অর্থনৈতিক রুপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারবো।
গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকার রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। রহমতখালী খালে বিভিন্ন প্রজাতির ৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাছে ভাতে বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।
তিনি বলেন, নির্বাচনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে বৃক্ষরোপন অভিযান, সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন আমরা হাতে নিয়েছি। আগামি ৫ বছরের মধ্যে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো। মৎস্য অবমুক্তকরণও আমাদের কর্মসূচির আওতায় রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় তার তীক্ষ্ম দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব।
তিনি আরও বলেন, আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতিমধ্যে খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজ আমরা অব্যাহত রেখেছি। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো আমরা পরিস্কার করেছি। পানি যথেষ্ট প্রবাহ রয়েছে। আজ মাছ অবমুক্তকরন করা হয়েছে। সবাইমিলে আমরা সামাজিক এ উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের
রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন
পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?
নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি
আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান
রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)
রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু
রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া
"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির
অলিসের হ্যাট্রিক, কেইনের ব্রেসে বায়ার্নের ৭-০ তে জয়
কান্তেকে বাদ দিয়ে তরুণদের নিয়ে ফ্রান্সে নতুন যুগের শুরু জিদানের
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১