ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯ হাসপাতালে ভর্তি ১১৬ জন

Daily Inqilab কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে-২৬ জন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইলে ২৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুরে ১৩ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন এবং ভৈরব ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, করিমগঞ্জে ৬ জন, কটিয়াদীতে ৪ জন, ভৈরবে ৪ জন, কুলিয়ারচরে ৩ জন, নিকলীতে ২ জন, হোসেনপুরে ৭ জন, পাকুন্দিয়ায় ১ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বাড়ছে আক্রান্ত, নজরদারির তাগিদ; স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বৃষ্টির পর জমে থাকা পানি থেকে এডিস মশার বিস্তার ঘটতে পারে। ফলে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
একদিকে নতুন রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে জেলার বিভিন্ন হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসাধীনএমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত ও নিয়মিত মশকনিধন কার্যক্রমের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা প্রস্তুতি অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে এবং চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিভাগ : অভ্যন্তরীণ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন