ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে সাড়ে ৫ মাস বন্ধ সিজারিয়ান অপারেশন

Daily Inqilab মো. আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

ঢাকা জেলার ধামরাই উপজেলায় ৫০ শয্যা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় প্রায় সাড়ে ৫ মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। অ্যানেস্থেসিয়া (এ্যানেস্থেটিস্ট) ডাক্তার মোবাশ্বেরা সিদ্দিকা মিথি ধামরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং থাকলেও ক্ষমতার অপব্যবহার এবং কর্তৃপক্ষকে ম্যানেজ করে ৩১ মার্চ থেকে ডেপুটেশনে রয়েছেন রাজধানী ঢাকা শহরে কুর্মিটোলা ৫০০ শষ্যা হাসপাতালে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ধামরাই উপজেলায় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের পোস্টিং থাকলেও ডাক্তার মোবাশ্বেরা সিদ্দিকা মিথি ছাড়াও বিভিন্ন বিভাগের বেশ কয়েক ডাক্তার তাদের ইচ্ছে মতো অন্যত্র ডেপুটেশনে থাকায় তীর্ণমূলের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ দিনের পর দিন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পোস্টিং ধামরাই দেখিয়ে বেতন-ভাতা নিলেও নিজেদের পছন্দ মতো ডিউটি করছেন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে।
এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। ধনী ব্যক্তিরা প্রাইভেট হাসপাতালে গিয়ে নিজেদের চিকিৎসা করালে হিমসিম খাচ্ছে হতদরিদ্র নিম্ন আয়ের সাধারণ জনগণ। বাধ্য হয়ে অনেকেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এছাড়াও সিজারিয়ান অপারেশনের পাশাপাশি রয়েছে ওষুধ সংকট। অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ায় গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাতে না পারার অভিযোগ রয়েছে।
ধামরাই সদর ও উপজেলাসহ পাশের উপজেলা ও দূর-দূরান্ত থেকে প্রতিদিন গর্ভবতী মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে গত সাড়ে ৫ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজারিয়ান অপারেশন। ফলে অনেক প্রসূতি মা বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে যেতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, যা অনেকের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে।
এক সময় এ অপারেশন থিয়েটারে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫টি সিজারিয়ান অপারেশন হতো। কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় এখন বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশনের পুরো কার্যক্রম। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে অপারেশন থিয়েটার। এতে প্রয়োজনীয় মেশিনারিজ বা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার মোবাশ্বেরা সিদ্দিকা মিথি চলতি বছরের ৩১ মার্চ নিজের ইচ্ছায় রাজধানী ঢাকায় ডেপুটেশনে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন।
একাধিক ব্যক্তি বলেন, সিজারিয়ান অপারেশন বন্ধ থাকলে সাধারণ পরিবারের গর্ভবর্তী প্রসূতি মায়েরা কোথায় গিয়ে চিকিৎসা সেবা নিবে। তখন বাধ্য হয়ে তাদের প্রাইভেট হাসপাতালে দৌড়াতে হচ্ছে। অনেকে প্রাইভেট হাসপাতালে গিয়ে নি:স্ব হচ্ছে। অতিদ্রুত সিজারিয়ান অপারেশন চালু করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা নিতে আসা হালিমা নামে এক নারী বলেন, প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ডাক্তার দেখিয়েছি। কিছু সরকারি ওষুধ লিখে দিয়েছে। ওষুধ বিতরণকারী বলছে ওষুধ নাই কিভাবে দিবে।
এ বিষয়ে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আহমেদুল হক তিতাস বলেন, ‘আপাতত সিজারিয়ান সেকশনটা আমাদের এখানে বন্ধ আছে। আর সিজার করতে হলে দুইজন ডাক্তারের বেশি প্রয়োজন। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়ান ডাক্তার আরেকজন সার্জন। এই দুইজন ডাক্তারের জন্য আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে। আগে অ্যানেস্থেশিয়া ডাক্তার মোবাশ্বেরা সিদ্দিকা সিথি ছিলেন। তিনি মার্চ মাস থেকে ডেপুটেশনে ঢাকায় রয়েছেন। এরজন্য সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। তবে অতিদ্রুত চালু হবে আশা করছি।
তবে হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম স্বাভাবিক হলে কমবে সাধারণ মানুষের ভোগান্তি। তাই গর্ভবতীদের আপতকালীন সেবার মান বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

বিভাগ : অভ্যন্তরীণ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন