ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা

Daily Inqilab লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ারসংকরপুর পদ্মার চরে পলিশেড হাউজে আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজি চারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০০ বর্গমিটার আয়তনের দুইটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। এখানে আধুনিক ট্রে পদ্ধতির মাধ্যমে বছরব্যাপী ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচসহ বিভিন্ন প্রজাতির উচ্চমূল্যের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে চারাগুলো যেমন রোগমুক্ত ও সবল হচ্ছে, তেমনি বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষিত থাকছে। পরবর্তীতে এই মানসম্মত চারা স্থানীয় চাষিদের কাছে বিক্রি করা হচ্ছে, যা চরাঞ্চলের
কৃষিতে ব্যাপক পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল এই সবজি চারা উৎপাদন পলিশেড হাউজ পরিদর্শন করেছেন।পাশাপাশি তিনি চর অঞ্চলে নিরাপদ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের কল্যাণে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান উল্লেখ করেন যে উপকারভোগী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এই শেড হাউজে আধুনিক প্রযুক্তিতে চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রকল্প থেকে ৫০০টি ট্রে, ৩০০ কেজি কোকোডাস্ট সহ পলিশেড হাউস নির্মাণ করে দেয়া হয়েছে। উপকারভোগী কৃষক মো. মাইনুল ইসলাম এবং মো. শাহাবুদ্দিন বলেন এই শেড হাউসে চারা উৎপাদন করে নিজেরা ফসল আবাদ করছি এবং প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের অন্যান্য কৃষকদের মাঝে স্বল্পমূল্যে বিক্রি করছি। এছাড়াও বাজারে ভালো দামে চারা বিক্রি করে লাভবান হচ্ছি। বাজারে প্রতিটি চারা উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ নামে বিক্রি করতে পারছি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।

বিভাগ : অভ্যন্তরীণ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন