আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সম্পর্ক জুড়ে দেয়াই হচ্ছে আউলিয়ায়ে কেরামের দায়িত্ব
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম
চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর সাহেব আল্লামা প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সম্পর্ক জুড়ে দেয়াই হচ্ছে আউলিয়ায়ে কেরামের দায়িত্ব।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীগণ সরাসরি নিজের পীর ও মোরশেদের সাথে দেখা করার কোন প্রয়োজন নেই। একজন হক্কানী পীর তাঁর বেলায়েতের শক্তি দিয়ে দূর থেকেও ভক্ত মুরিদের অন্তরে নুরের আভা তৈরি করে দিতে পারেন। আল্লাহ ও তাঁর রাসূলের অনুসৃত পথই একমাত্র নাজাতের পথ। যার অন্তরে রাসূলের মহব্বত নেই তার ঈমানের পূর্ণতাও নেই। নবীর প্রতি ইখলাসের সাথে দরূদ পড়লে অন্তরে রাসূলের মহব্বত সৃষ্টি হবে। পীর সাহেব বলেন, তরিক্বতের মূল লক্ষ্য হচ্ছে, আখিরাতের ভাবনায় জীবনকে সাজিয়ে নেয়া, জীবনের প্রতিটি পদক্ষেপে খুঁজে পায় মহান আল্লাহর নৈকট্য আর নবীজির অপার ভালোবাসা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে উপস্থিত মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর সাহেব আল্লামা প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জমিয়তুল মোদারের্ছীন ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরীফের পীর ছাহেব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদারের্ছীনের যুগ্ম মহাসচিব ও মোহাম্মপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ এজাহারুল হক।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তুল মোদারের্ছীনের কোষাধ্যক্ষ ও নোয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ জমিয়তুল মোদারের্ছীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাহেব আলী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, বাংলাদেশ জমিয়তুল মোদারের্ছীনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ। মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।
মিলাদ-কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রহ.) এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের
রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন
পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?
নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি
আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান
রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)
রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু
রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া
"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির
অলিসের হ্যাট্রিক, কেইনের ব্রেসে বায়ার্নের ৭-০ তে জয়
কান্তেকে বাদ দিয়ে তরুণদের নিয়ে ফ্রান্সে নতুন যুগের শুরু জিদানের
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১