ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত লং মার্চের মাধ্যমে ষড়যন্ত্র করছে: রাশেদ খান

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। সরকারের গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। কিন্তু তারা লং মার্চের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে হত্যার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘দেশের এই অল্প বয়সী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি লং মার্চ করা যায় না। জামায়াতের আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন। অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। জামায়াত-আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন করার পরিকল্পনার ছক কষছে কি না, এই সন্দেহ জনগণের মনে রয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে জামায়াত লাভবান হবে না। শেখ হাসিনা চান, জামায়াত রাজপথে হঠকারিতা করে তাদের ফিরে আসার পথ সুপ্রশস্ত করুক। সেই সুযোগ নিয়ে ফায়দা লুটবে আওয়ামী লীগ। জামায়াতসহ ১১ দলীয় জোটকে বলব, আপনারা লং মার্চ নিয়ে আসছেন। প্রকৃতপক্ষে জনবান্ধব কর্মসূচি হলে ঢাকা থেকে রংপুরে পায়ে হেঁটে আসুন।’

নাসির উদ্দিন পাটোয়ারীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জামায়াত জোটের এক নেতার নাম মুখে নিতেও লজ্জা লাগে। তিনি আওয়ামী লীগের প্রাডো গাড়িতে করে লং মার্চ করছেন। লং মার্চের সমাবেশে খিলখিলিয়ে হাসছেন, উসকানি দিচ্ছেন। জামায়াতকে বলব, এমন উসকানি, লং মার্চের নামে লং ড্রাইভ নিয়ে রংপুরে আসবেন—এমন প্রত্যাশা করি না।’

লং মার্চ নিয়ে রাশেদ খান বলেন, ‘জামায়াতের সাতটি দাবিতে রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করার প্রয়োজন নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। পুরো একদিন ঢাকা-চট্টগ্রামের রাস্তা বন্ধ রাখার কারণে আর্থিক ক্ষতি হয়েছে। রংপুরেও একই অবস্থা হবে। এভাবে রাস্তাঘাট বন্ধ রেখে জনগণের উপকার করতে চান? হরতাল না দিলেও লং মার্চে রাস্তাঘাট বন্ধ করা সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা, জ্বালানির অপচয় এবং আওয়ামী লীগকে উসকে দিয়ে মাঠে নামার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ঢাকা-রংপুর লং মার্চকে ঘিরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে। জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। তাই বিএনপি ও সরকার এ লং মার্চে সার্বিক সহযোগিতা করবে।’

এর আগে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধিতে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

ফরিদপুরে পাটকাঠিতে সম্ভাবনা, বাড়তি আয় কৃষকরা

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর, হুমকিতে আরও ১০০ পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মাভাবিপ্রবি পরিদর্শন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

বুয়েটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ফ্রেশ অনন্যার

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ইংল্যান্ড দলে ফিরলেন পালমার-আলেকজান্ডার-আরনল্ড, বাদ ফোডেন

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিপইয়ার্ড সড়ক প্রকল্পে ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জিরো টলারেন্স, ফরিদপুর শহরজুড়ে সচেতনতার ডাক

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক

পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১

পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১