ইনফান্তিনোকে সমর্থনে আফ্রিকান কর্তাদের প্রতি ইতোর আহ্বান
আফ্রিকার ফুটবল কর্মকর্তাদের জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতো। ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের এই প্রেসিডেন্ট বলেছেন, ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনো মহাদেশের ফুটবল উন্নয়নে গতি এনেছেন এবং আরও বেশি দেশকে বিশ্বকাপে পৌঁছানোর সুযোগ দিয়েছেন।
ফরাসি ক্রীড়া দৈনিক ল’একিপ–কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইতো।
“প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বদলে দিয়েছেন। তিনি আমাদের মহাদেশকে সাহায্য করেছেন। আমাদের ফেডারেশনগুলোকে দ্রুত...