'ইসলামকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে গবেষণা করতে হবে'
২৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিশিষ্ট ইসলামি লেখক ও গবেষক ড. মোহাম্মদ ওমর ফারুকের লিখা নতুন বই 'আইন, আইনসর্বস্বতা এবং সংস্কার মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদারের আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহর সভাপতিত্বে ও একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের (এপিএল) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সৈয়দ শহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডে (এপিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ। এছাড়াও বইটির উপর আলোচনা ও বক্তব্য প্রদান করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, ইমেরিটাস প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক, ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাবেক অনুবাদক ও প্রেস কনসালটেন্ট অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খ ড. নজরুল ইসলাম আল মারূফ আল-মাদানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনে অনেক কথা আছে, অনেক বিষয় রয়েছে, এসব যদি আমরা গবেষণা করি তাহলে সংশয়ের কোনো বিষয় থাকবে না। এর বাইরে যদি চর্চা করি তবে অনেক সাংঘর্ষিক বিষয় চলে আসবে। আল্লাহ পাক বলেন, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যা আল্লাহ পাক ১৪০০ বছর আগে নাযিল করছেন। এবং এটা মুত্তাকিদের জন্য। যারা বক্র চিন্তা করবে যারা ইসলাম নিয়ে বিতর্ক করার চেষ্টা করবে, যারা উল্টাপাল্টা চিন্তা করবে এটা তাদের জন্য না।
বক্তারা বলেন, আল্লাহপাক বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করেছি, অর্থাৎ কাউকে ডাক্টার বানিয়েছি, কাউকে গবেষক বানিয়েছি। যিনি বইটি লিখেছেন তিনি আলেম না হয়েও, মাদ্রাসা লাইনে ১২-১৩ বছর সময় না দিয়েও তিনি একটি গবেষণার কাজে হাত দিয়েছেন। এটা একটা গবেষণা ধর্মী বই। ইসলামকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে গবেষণা করতে হবে। লিখতে গেলে ভুল হতেই পারে এটা স্বাভাবিক। তিনি তারা মেধা দিয়ে লিখেছেন, চেষ্টা করেছেন এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন, যাদের উৎসাহ, সহযোগিতা, অবদান এবং পরামর্শে এই বই প্রকাশনা সম্ভব হয়েছে, আল্লাহ তায়ালা তাদের জীবনে অপরিসীম রহমত এবং বরকত দান করুন। তবে এই বইয়ে যা কিছু পেশ করা হয়েছে তার দায়দায়িত্ব আমার। এই কাজে যেকোনো ভুলত্রুটির জন্য আল্লাহ তায়ালার মাগফিরাত কামনা করি এবং কাজটি যদি প্রাসঙ্গিক ও মূল্যবান হয়, সেজন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আপনারা বইটি পড়ে ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। না ভালো লাগলেও দোয়া করবেন। ভুল ত্রুটি পেলে ধরিয়ে দিবেন এই কমনা করছি।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
অমিত শাহের সফরে মুসলিম কর্মকর্তাদের বাদ: জাতিসংঘে নালিশ দিলেন মহুয়া
সেবাগ্রহীতারা যেন কোনো ভোগান্তির শিকার না হন: সিলেটের ডিসি
অবৈধ টোল আদায় নিয়ে বিক্ষোভ, প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ
লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা
শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: মন্ত্রী মিল্লাত
লক্ষ্মীপুরের ডাব বিক্রেতাকে কুপিয়ে জখম, মামলা করায় হুমকিতে বাদি
পর্যটন খাতের অবদান ৮ থেকে ৯ শতাংশে নিতে চায় সরকার : বিমান মন্ত্রী
তৃণমুলে সংগঠন মজবুতির প্রস্তুতি
দাউদকান্দিতে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
ইবিতে ৫ম সমাবর্তন বাস্তবায়নে স্টিয়ারিং কমিটি গঠন
নিবন্ধনের আর মাত্র ৫ কর্মদিবস বাকি: এজেন্সির মাথায় হাত !
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা বদলি
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
ফ্রি প্যালেস্টাইন’ ইস্যুতে ম্যাকলমোরের পাশে হ্যামিল্টন; লিখেছেন— তোমার পাশে আছি
বিজিবির অভিযানে ৯’শ ১৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ
এশিয়ান গেমস শেষ বরুণের
সৈয়দপুরে উর্দূভাষীদের মানববন্ধন: বাংলাদেশি হিসেবে স্বীকৃতির দাবি
কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়
কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা
৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড