ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে সুবর্ণ চক্রবর্তীর একক চিত্র প্রদর্শনী

Daily Inqilab বিনোদন রিপোর্ট :

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করছে শিল্পী সুবর্ণ চক্রবর্তী তন্ময়-এর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’। সুমন ওয়াহেদ-এর কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে পাতার পাশাপাশি ফুল ও ঘাসের নানা আকৃতি, গঠন, রং এবং প্রকৃতির নীরব ছন্দ উঠে এসেছে শিল্পীর ক্যানভাসে। প্রদর্শনীর উদ্বোধন হবে ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোভিড-১৯ মহামারির সময় মানুষের চলাচল সীমিত হয়ে পড়লে তন্ময়ের চারপাশের প্রকৃতিকে দেখার অভিজ্ঞতা বদলে যায়। বিভিন্ন উদ্ভিদ ও পাতার স্বতন্ত্র বৈশিষ্ট্য তার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। সময়ের সঙ্গে সেই আগ্রহ পাতাকে তার শিল্পচর্চার অন্যতম প্রধান বিষয়ে পরিণত করে। পাতার বিভিন্ন আকৃতি, গঠন, রং ও বৈশিষ্ট্য শিল্পীকে নিয়মিত পর্যবেক্ষণ ও অনুসন্ধানে উৎসাহিত করে।

বিশেষ করে পাতার রঙের সূক্ষ্ম পার্থক্যগুলো তিনি বিভিন্ন রঙের সংমিশ্রণ ও স্তরায়নের মাধ্যমে ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেন। নিবিড় পর্যবেক্ষণ এবং রঙ নিয়ে এই নিরন্তর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রকৃতির এই সূক্ষ্ম বৈচিত্র্য তার চিত্রভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ‘সবুজের বৈভব’-এর মাধ্যমে তন্ময় প্রকৃতিকে নতুনভাবে দেখার এবং উপলব্ধি করার একটি সুযোগ তৈরি করতে চান। আমাদের চারপাশের অনেক সময় উপেক্ষিত থেকে যাওয়া সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে প্রদর্শনীটি প্রকৃতির বৈচিত্র্য, গুরুত্ব এবং পরিবেশের প্রতি আরও গভীর সচেতনতার আহ্বান জানায়। সুবর্ণ চক্রবর্তী তন্ময় ঢাকাভিত্তিক একজন সমকালীন চিত্রশিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০২২ সালে বি.এফ.এ. এবং ২০২৪ সালে এম.এফ.এ. স¤পন্ন করেন। তার শিল্পচর্চায় প্রকৃতি, বিশেষ করে উদ্ভিদ ও পাতার আকৃতি ও রং গুরুত্ব পায়। চিত্রকলা, অঙ্কন ও গবেষণার পাশাপাশি তিনি তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও পেন্সিলসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক শিল্প প্রদর্শনীতে তিনি মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড (জলরং) এবং ২০২১ সালে ২৬তম বার্জার ইয়াং পেইন্টার্স আর্ট ক¤িপটিশনে গ্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।

বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস:  হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ