ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

আজ একুশে পদকপ্রাপ্ত ও শব্দসৈনিক ড. অরূপরতন চৌধুরীর জন্মদিন

Daily Inqilab ইনকিলাব

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

বিনোদন রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক, সমাজসেবক, চিকিৎসক ও সঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর আজ (১৯ সেপ্টেম্বর) জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে সিলেটের সম্ভ্রান্ত জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী ও মাতা ড. মঞ্জুশ্রী চৌধুরী। তারা দুই ভাই ও এক বোন। তার স্ত্রী গৌরী চৌধুরী গৃহিনী এবং দুই পুত্র অনির্বাণ চৌধুরী ও সপ্তক চৌধুরী স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ড. চৌধুরী বর্তমানে বারডেম হাসপাতালে ডেন্টাল সার্জারী বিভাগে ভিজিটিং প্রফেসর এবং ইব্রাহীম মেডিকেল কলেজে কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা হিসেবে ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন ড. অরূপরতন চৌধুরী। পেশায় একজন চিকিৎসক হলেও মনেপ্রাণে ধারন করেন সমাজসেবা। তরুণ প্রজন্মকে মাদক ও তামাকের ভয়াবহতা থেকে রক্ষায় ৪৪ বছরের অধিক সময় ধরে ধূমপান ও মাদকের বিরুদ্ধে কাজ করে চলেছেন। ১৯৮৯ সালে ‘মানস’ নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে ৩৬টি বই লিখেছেন, বহু গবেষণা করেছেন, যা ৪০টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন। একজন প্রতিষ্ঠিত রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে নিয়মিত সঙ্গীত চর্চ্চা করেন। দেশে প্রথমবারের মতো ২০১৫ সালে নির্মাণ করেছেন মাদক, ধূমপান বিরোধী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’।

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে লাভ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টোব্যাকো অর হেলথ লাভ করেন সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে ১৯৯৫ ও ১৯৯৮ সালে। এছাড়াও মাদার তেরেসা পদকসহ বহু সম্মাননা লাভ করেছেন।

বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস:  হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ