স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা
২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
গতকাল ২১ আগস্ট হলিউডের দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। একটি ভৌতিক সিনেমা ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার। আরেকটি জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল-এর তৃতীয় সিনেমা পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি। জুরাসিকের মত ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযান মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার থাকছে এই সিনেমায়। ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার-এর গল্পে দেখা যাবে, জেমা এক তরুণী মা, যে তার মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে বসবাস করে। হঠাৎ সে আবিষ্কার করে, তার একটি অস্বাভাবিক ক্ষমতা আছে। সে দ্য ফারদার নামক এক হারানো আত্মাদের শুদ্ধিকরণ রাজ্যে ভ্রমণ করতে পারে। যখন কোনো অশুভ শক্তি তার পিছু নেয়, সে বুঝতে পারে যে, সে সেখানকার জীবদের বাস্তব জগতে ফিরিয়ে আনতে পারে। একবার সেই দানবেরা তার ক্ষমতার কথা জেনে গেলে বাস্তব পৃথিবী তাদের খেলার মাঠে পরিণত হয়।
পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি একটি ডাইনোসর অধ্যুষিত দ্বীপে বিধ্বস্ত হয়ে অবতরণ করে এবং একের পর এক উদ্ধার অভিযানে জড়িয়ে পড়ে। নতুন বন্ধু রেক্সের সাহায্যে তারা দ্বীপটি থেকে স¤পদ আহরণের জন্য মেয়র হামডিঙ্গারের পরিকল্পনা থেকে এই বিপন্ন প্রজাতিকে রক্ষা করে। গল্পের শুরুতে পাও পেট্রোল-এর দল একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে। তাদের জাহাজ পথ হারিয়ে একটি অজানা, দুর্গম ট্রপিক্যাল দ্বীপে গিয়ে পড়ে। কিন্তু এটি সাধারণ কোনো দ্বীপ নয়। এখানে রয়েছে জীবন্ত ডাইনোসর। দলটি সেখানে পরিচিত হয় জবী নামের একটি নতুন কুকুরের সঙ্গে। জবী বহু বছর ধরে ওই দ্বীপে আটকা পড়ে আছে এবং ডাইনোসর স¤পর্কে অসাধারণ জ্ঞান অর্জন করেছে। ফলে নতুন জায়গায় পাও পেট্রোল -এর জন্য সে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে। কিন্তু বিপদ আরও বড়। তাদের পুরনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের প্রাকৃতিক স¤পদ, বিশেষ করে খনিজ স¤পদ, নিজের কাজে ব্যবহার করতে খননকাজ শুরু করে। তার কর্মকা-ের ফলে দ্বীপের একটি দীর্ঘদিনের সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে।
ছবিঃ ইনসিডিয়াস।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ
ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ
গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা
ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু
আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা