পডকাস্টে সংঙ্গীত পরিচালক ইমন চৌধুরী
২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
শিঘ্রই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। হাওয়া, পরাণ, কাজল রেখা, সুড়ঙ্গ, রইদসহ আরো অনেক সিনেমায় তার সৃষ্টি করা গান সব শ্রেণীর শ্রোতাদের মন জয় করেছে। অথচ এই ইমন চৌধুরী দুই বছর আগে সিনেমায় গান করা নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরে হয়তো একটি গান করবেন অথবা সারাজীবনে আর কোনো গানও করবেন না; যদি সেই গানের সাথে স¤পৃক্ত সবকিছু তার মনের মতো না হয়। ইমন চৌধুরীর এই সিদ্ধান্তের পেছনে ২০২৪ সালে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার ‘আমি একাই রাজকুমার’ গানটি দায়ী। সেসময় বেশ সমালোচিত হওয়া এই গানটি নিয়ে দুই বছর পর মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, অডিওতে গানটি শুনলে অত খারাপ হয়তো কারো লাগবে না, তবে দিন শেষে নির্মাতাদের তাড়াহুড়োর কারণে হোক বা যেকোনো কারণেই হোক, গানের চিত্রায়ণ ভালো হয়নি। গানের সাথে নায়কের লিপ সিংকও হয়নি; যেকারণে এই গানের সাথে স¤পৃক্ত আমরা সবাই সমালোচনার মুখে পড়েছিলাম। এই ঘটনা থেকেই আমি উপলব্ধি করি, আমার এভাবে সিনেমার গানে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা ঠিক নয়। আমাকে সবকিছু গবেষণা করে সময় নিয়ে গান করতে হবে। আর কখনোই খারাপ কোনো গানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। প্রয়োজনে জীবনে আর কখনো সিনেমার গান করবো না। ইমন চৌধুরী তার এই বোধোদয়ের কথা অকপটে শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেতে। আজ শনিবার ২২ আগস্ট, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে বিশেষ এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইমন চৌধুরী জানিয়েছেন, ‘সাদা সাদা কালা কালা’ গান করার জন্য পাঁচশ’র বেশি মিউজিক ট্র্যাক করেছিলেন তিনি। পডকাস্টে ইমন চৌধুরী প্রথমবারের মত শেয়ার করেছেন, ব্যান্ড চিরকুট থেকে তার বেরিয়ে আসা ও নতুন ব্যান্ড বেঙ্গল সিম্ফনি গঠন প্রসঙ্গে। নতুন গান নিয়ে চমকপ্রদ তথ্যও জানা যাবে এই পডকাস্টে। বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ
ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ
গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা
ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু
আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা