কোক স্টুডিওর নতুন গান মেঘদলের মুল্লুক
২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
তিন বছর পর চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানের নতুন সুর নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরেছে ব্যান্ড মেঘদল। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে মেঘদলের পরিবেশনায় ‘মুল্লুক’ শিরোনামের গানটি। কোক স্টুডিও বাংলা জানিয়েছে, মুল্লক তৈরি হয়েছে বাংলাদেশের চা শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা একটি পুরোনো লোকগান অবলম্বনে। নতুন রূপে গানটি তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের সামনে। এতে উঠে এসেছে শতবর্ষের পুরোনো ইতিহাস, আত্মপরিচয় আর আপনঘরের সন্ধান এবং নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাক্সক্ষা। লোকঐতিহ্যের গভীর শিকড়ের সঙ্গে সমকালীন সুর ও সংগীতের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে হারিয়ে যেতে বসা এক সম্প্রদায়ের গল্প। দুই দশকের বেশি সময় ধরে বাংলা বিকল্পধারার সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছে মেঘদল। সাহিত্য ও লোকঐতিহ্যের সঙ্গে রকসংগীতকে মিলিয়ে মুল্লুক গানেও তারা খুঁজে নিয়েছে পুরোনো গল্পের নতুন আখ্যান। ‘পিঞ্জিরাকে পুষল ময়না’ শিরোনামের গানের পঙক্তি ও সুরে লুকিয়ে থাকা ইতিহাস ও আবেগকে ভিত্তি করে তৈরি হয়েছে মেঘদলের এই গান। শতবর্ষ আগে বাংলাদেশের চা-শিল্পীদের জীবন ও মুল্লুক চলো আন্দোলন-এর ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েছে তারা। শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে মেঘদলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন চাশিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ এবং শিল্পীদের আবেগঘন পরিবেশনা গানটিকে আরও গভীরতা দিয়েছে। কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের চতুর্থ গান মুল্লুক। সর্বশেষ গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল ঈশান মজুমদার ও সুনিধি নায়েকের গাওয়া ‘পাতার বাঁশরী’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন এবং সুর করেছেন ঈশান মজুমদার। সংগীত প্রযোজনায় ছিলেন অদিত রহমান।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ
ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ
গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা
ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু
আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা