মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
চব্বিশের জুলাই অভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢা.বি.’র তৎকালিন ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ কামাল এবং অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
গতকাল বুধবার প্রসিকিউশনের পক্ষে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল। এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে। অভিযুক্ত ৮ ব্যক্তি হলেন তৎকালিন ঢা.বি.’র ভিসি ড. এএসএম মাকসুদ কামাল, বিজ্ঞান লেখক ড. জাফর ইকবাল, ঢা.বি. অধ্যাপক একেএম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরি মানিক, নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢা.বি. সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদ তানভীর হাসান সৈকত।
অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরি মানিক, জামাল ও সৈকত গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ড. জাফর ইকবাল চব্বিশের ৫ আগস্টের পর পালিয়ে গেছেন।
অভিযোগপত্র দাখিলের পর প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষয়যন্ত্র, চেষ্টা ও প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ
এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব
জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত
আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির
ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ
৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি
র্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি
বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো
সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি
রাজশাহীতে অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা
অবশেষে দুই বছর পর কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের সংস্কার শুরু সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উঁচু ও প্রসারিত হচ্ছে প্ল্যাটফর্ম