ফেস অব টুমোরোর হাত ধরে এক নতুন সিনেমাটিক যাত্রা
২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি শেষ হয়েছে। সারাদেশ থেকে সাড়ে ৫ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কঠোর অডিশন, গ্রুমিং ও সিনেম্যাটিক বুটক্যা¤েপর ধাপ পেরিয়ে নির্বাচিত হয়েছেন সেরা ২০ জন তরুণ-তরুণী। তবে এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতার মঞ্চেই সীমাবদ্ধ থাকছে না, শীর্ষ ২০ প্রতিযোগীকে নিয়ে নির্মিত হচ্ছে ১০টি ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মাধ্যমে নতুন এই অভিনয়শিল্পীদের রূপালি পর্দায় পথচলা শুরু হচ্ছে। মার্কেটার্স ৩৬০ ডিগ্রির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকদের মূল্যায়নে চ্যা¤িপয়ন কাপল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে রাইসা সুলতানা ও এম এইচ এস লাবণ। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন ৫ লাখ টাকা। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সিফনা ও সৌমিক (পুরস্কার ৩ লাখ টাকা) এবং দ্বিতীয় রানার-আপের গৌরব অর্জন করেছেন মুনমুন ও তমাল (পুরস্কার ১ লাখ টাকা)। এই প্রতিযোগিতাটি মূলত ‘চলো ঘুরে আসি’ সিনেম্যাটিক ট্রাভেল ফ্র্যাঞ্চাইজির একটি অন্যতম প্রধান অংশ। দেশজুড়ে পর্যটকদের পাঠানো প্রায় ৬৫০টি বাস্তব ভ্রমণ কাহিনি থেকে বাছাই করা সেরা ১০টি গল্প নিয়ে এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে। দেশের চোখজুড়ানো কিন্তু অদেখা বিভিন্ন পর্যটন স্থান এবং স্থানীয় সংস্কৃতিকে এই চলচ্চিত্রগুলোর মূল উপজীব্য করা হয়েছে। নতুন এই মুখগুলোকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে বিচারক ও মেন্টর হিসেবে শুরু থেকেই যুক্ত ছিলেন দেশের গুণী নির্মাতা অনিমেষ আইচ এবং অভিনেত্রী রিচি সোলায়মান ও নাজনীন হাসান চুমকি। এ ছাড়া আজাদ আবুল কালাম, বুলবুল টু¤পা, মোফাসসাল আলিফ এবং বরকত হোসেন পলাশের মতো অভিজ্ঞ ট্রেইনারদের হাত ধরে ২০ দিনের এক নিবিড় সিনেমাটিক বুটক্যা¤েপর মাধ্যমে প্রতিযোগীদের অভিনয়, বাচনভঙ্গি, ডান্স এবং ক্যামেরার সামনে দাঁড়ানোর খুঁটিনাটি প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইতোমধ্যে দূরের মানুষ, দেবী, মায়ানীড়সহ বিভিন্ন গল্প ও চরিত্রে শিল্পী নির্বাচন করা হয়েছে। এসব চলচ্চিত্রে নির্বাচিত প্রতিযোগীদের পাশাপাশি নির্মাতা ও অন্যান্য পেশাদার শিল্পীরাও যুক্ত হচ্ছেন। চলতি বছর বিভিন্ন প্ল্যাটফর্মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ
রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার
কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫
ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি
মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার
নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ
সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ
ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ
গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা
ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ